Saturday, September 5, 2026
28 C
Kolkata

লকডাউনে বেসরকারি মিশন ও স্কুলগুলিতে একের পর এক চুরি!

লকডাউনে বেসরকারি মিশন ও স্কুলগুলিতে একের পর এক চুরির খবরে ভাবিয়ে তুলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন মিশন ও স্কুলগুলোর কর্ণধার ও কর্তৃপক্ষবৃন্দদের।

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত কাঁকুড়িয়া জিনিয়াস অ্যাকাডেমি থেকে গত মাসে ১৬ টি সিলিং ফ্যান ও ১৬ টি বালব চুরি হয়ে যায়। কিছু দিন যেতে না যেতে আবার বাসুদেবপুর মেরিটোরিয়াস বেসরকারি স্কুল থেকে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এক ব্যক্তি। গত ৮ মে, শুক্রবার সামশেরগঞ্জ থানার ওসি অমিত ভগত মহাশয় সঙ্গে দেখা করেন আনএইডেড পাবলিক স্কুল অ্যাসোসিয়েশনের সম্পাদক জনাব এজাজ আহমেদ, অসিকুল ইসলাম এবং ইমদাদুল হক প্রমুখ। ওসি সাহেবকে এজাজ আহমেদ জানান একের পর এক স্কুলে চুরি আমাদের অন্যান্য স্কুলগুলোকে আতঙ্কিত করে তুলছে। তাই ওসি সাহেবকে অন্যান্য স্কুল গুলোর প্রতি বিশেষ ভাবে নজর দেওয়া এবং জিনিয়াস অ্যাকাডেমিতে কে বা কারা চুরির সঙ্গে যুক্ত তাদের অতি শীঘ্রই খুঁজে বের করার অনুরোধ জানান। ওসি সাহেব জানান, খুব শীঘ্রই চুরির সঙ্গে যারা যুক্ত তাদের খুঁজে বের করা হবে। এর পাশাপাশি যে সমস্ত স্কুল গুলোতে সিসিটিভি ক্যামেরা বা নাইট গার্ডের ব্যবস্থা নেই সেই সমস্ত স্কুল গুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সিসিটিভি লাগানোর কথা বলেন ওসি সাহেব

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories