Saturday, September 5, 2026
30 C
Kolkata

অবিচার! মুসলিম বিরোধী মাত্র ০.২% পোস্ট সরানো হয় ফেসবুক থেকে, অভিযোগ হুইসেল ব্লোয়ারের

এনবিটিভি ডেস্ক: ফেসবুক মানেই বিশ্বাসযোগ্যতায় ভরা, এমনটা কিন্তু নয়। একেই সময়টা ভালো যাচ্ছে না ফেসবুকের। এর আগে প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার জেরে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয়েছে ফেসবুককে। আর এবার ফেসবুকের ‘হুইসেল ব্লোয়ার’ ফ্রান্সেস হাউজেন মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে অভ্যন্তরীণ একটি রিপোর্ট পেশ করেন। যা নিয়ে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে ফেসবুককে।

 

ফেসবুকের প্রাক্তন কর্মী হাউজেন নিজের অভিযোগের ভিত্তিতে  নথিপত্র জমা দিয়েছেন,  তার মধ্যে উল্লেখ করা আছে যে ফেসবুক কীভাবে আরএসএস পরিচালিত অ্যাকাউন্টগুলির পোস্ট প্রোমোট করেছে। হাউজেন বলেন, ‘আরএসএস ব্যবহারকারী, গোষ্ঠী এবং পেজগুলি ভীতি প্রদর্শনকারী, মুসলিম-বিরোধী কনটেন্টগুলি হিন্দুপন্থী জনগোষ্ঠীকে ভিএন্ডআই উদ্দেশ্য নিয়ে লক্ষ্য করে। মুসলমানদের ‘শুয়োর’ এবং ‘কুকুর’ -এর সাথে তুলনা করে অসংখ্য অমানবিক পোস্ট ছিল এবং কুরআনে পুরুষদের তাদের পরিবারের সদস্যদের ধর্ষণ করার আহ্বান জানায় বলে ভুল তথ্য দেওয়া হয়েছে।’ তবে এই সব কন্টেন্ট মডারেট করার কেউ ছিল না বলে অভিযোগ হাউজেনের। হাউজেনের দাবি করেন যে ভারতে বাংলা ভাষার কনটেন্টগুলো পর্যবেক্ষণ করার জন্য বাঙালি মডারেটরের ঘাটতি ছিল।

 

দাবি করা হয়েছে ঘৃণামূলক কনটেন্টের মাত্র ০.২ শতাংশ পোস্ট সরানো হয় ফেসবুকের অটোমেটেড সিস্টেমের দ্বারা। মুসলিমবিরোধী পোস্টকে প্রায় কখনও ‘ফ্ল্যাগ’ করা হয়নি ফেসবুকে।ফেসবুকের সিভিক ইন্টেগ্রিটি গ্রুপের প্রোডাক্ট ম্যানেজার ছিলেন ফ্রান্সেস হাউজেন। গত মে মাসে সংস্থাটির চাকরি ছাড়েন তিনি। মঙ্গলবার ক্যাপিটল হিলে ফ্রান্সেস হাউজেন বলেন, ‘ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিরাপদ করার উপায় ভালো করেই জানে সংস্থা। কিন্তু প্রয়োজনীয় সেসব পরিবর্তন ফেসবুক কর্তৃপক্ষ আনতে চায় না। কারণ তারা (ফেসবুক) মানুষের নিরাপত্তার আগে ব্যবসায়িক লাভকে বেশি প্রাধান্য দেয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories