Friday, March 6, 2026
26.7 C
Kolkata

প্যারিসের একমাত্র ইসলামিক স্কুল বন্ধ করলো ফ্রান্স সরকার

নিউজ ডেস্ক : এম এইচ এ কলেজ এন্ড হাই স্কুল প্যারিসের একমাত্র ইসলামিক স্কুল। প্রতিদিন শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত থাকা স্কুলটি গত কয়েকদিন থেকে কোনো এক অজানা কারণে নিরব কোলাহলমুক্ত হয়ে গিয়েছে। বিদ্যালয়টি বন্ধ করা হয়েছে ফ্রান্সের ইসলাম বিরোধী সরকারের তরফ থেকে। ফ্রান্সের আইন মন্ত্রকের ওয়েব সাইটে বলা হয়েছে। সরকারের ইসলামের বিস্তারের বিরুদ্ধে লড়াই এবং দুই বিদেশি শিক্ষকের উপস্থিতির কারণে বন্ধ করা হয়েছে বিদ্যালয় টিকে।

টি আর টি ওয়ার্ল্ড এর সঙ্গে সাক্ষাৎকারে স্কুলের বর্তমানে কর্মহীন ১৮ শিক্ষক শিক্ষিকার মধ্যে একজন শিক্ষিকা হানানে লৌকিলি বলেছেন, কিভাবে কেউ বলতে পারে যে আমরা বিচ্ছিন্নতাবাদ প্রচার করছি? আমরা আমাদের শিক্ষার্থীদের শিক্ষা দান করি কিভাবে ফ্রান্সের সমাজ এবং সংস্কৃতির সঙ্গে মানানসই ব্যাক্তিত্বের অধিকারী হওয়া যায় সেই সব বিষয়ে।

স্কুলটি বন্ধের আগে ফ্রান্সের বহু মসজিদ ও বন্ধ করে দিয়েছে ম্যাক্রো সরকার। বর্তমানে পশ্চিম ইউরোপের অন্যতম সর্ববৃহৎ ২০ লক্ষের বেশি জন সংখ্যা বিশিষ্ঠ ফ্রান্সের মুসলিম সম্প্রদায় সরকার এবং সরকারি সংস্থাগুলি দ্বারা ক্রমাগত হেনস্থা হচ্ছে। এই ঘটনা তারই একটি। স্কুলের ১১০ জন শিক্ষার্থী এই শিক্ষাবর্ষের মাঝখানে প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তাদের ১৮ জন শিক্ষক শিক্ষিকার সঙ্গে।

তবে ফ্রান্স মুসলিমদেরকে সাম্প্রদায়িক বৈষম্যের শিকার হতে হচ্ছে আজ কাল থেকে নয়। ২০০৪ সালে হিজাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফ্রান্সের সরকার। আবার কিছু দিন ফ্রান্স সরকার মুসলিমদের বিরুদ্ধে এক বৈষম্যমূলক আইন পাস করে যার ফলে ফ্রান্স বিদেশি কোনো মুসলিম শিক্ষক শিক্ষা দান করতে পারবেন না এবং মসজিদগুলোর ওপর কঠোর নজরদারি করবে সরকার।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories