Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

দেশে ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমনের সংখ্যা

এনবিটিভি ডেস্ক: কয়েকদিন আগে দেশে করোনার দৈনিক সংক্রমণ নেমেছিল ৫০ হাজারের নিচে। করোনার তৃতীয় ঢেউ, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের চোখ রাঙানির মধ্যেও যা সাময়িক স্বস্তি দিয়েছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ। তবে নিম্নমুখী সক্রিয় আক্রান্ত।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ হাজার ৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ০২ লক্ষ ৩৩ হাজার ১৮৩। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১২৫৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ৯৫ হাজার ৭৫১ জন।

তবে মানুষ নতুন করে গৃহবন্দি হওয়ায় ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হল ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩ জন। সেই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৫৭ হাজার ৯৪৪ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৯২ লক্ষ ৫১ হাজার ২৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

টিকাকরণে গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ইতিমধ্যেই শোনা গিয়েছে, শীঘ্রই ভারতীয় বাজারে আসবে জনজন অ্যান্ড জনসনের টিকা। পাশাপাশি করোনার তৃতীয় ঢেউকে রুখে দিতে ১৮ বছরের কম বয়সিদেরও যাতে ভ্যাকসিন দেওয়া যায়, তার জন্য জোরকদমে চলছে ট্রায়াল। এখনও পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন সাড়ে ৩২ কোটি ১৭ লক্ষের বেশি মানুষ। তবে টিকাকরণের কারণে রোগী চিহ্নিত করতে যেন টেস্টিংয়ের পরিমাণ না কমে, তা ICMR-কে নিশ্চিত করতে বলা হয়েছে। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৭ লক্ষ ৭৭ হাজার ৩০৯টি নমুনা পরীক্ষা হয়েছে। টিকাকরণের হার বাড়ালের প্রধানমন্ত্রীর দাবি, এখনও অবধি ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এখনও ১০০ কোটি মানুষের টিকাককরণ কবে শেষ হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories