Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

অমানবিক! পদুচেরিতে কবর দেওয়ার সময় ছুঁড়ে ফেলা হচ্ছে করোনায় আক্রান্ত মৃতের দেহ

এনবিটিভি ডেস্কঃ অমানবিক! কবর দেওয়ার সময় পুদুচেরিতে (Puducherry) ছুঁড়ে ফেলা হচ্ছে করোনায় আক্রান্ত এক মৃতের দেহ। ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় নেট দুনিয়ায়। রাজ্যজুড়ে প্রতিবাদ শুরু হয় স্বাস্থ্যকর্মীদের এমন অমানবিক আচরণের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসায় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।

সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, পুদুচেরিতে পিপিই পড়া চার স্বাস্থ্যকর্মী অ্যাম্বুল্যান্স থেকে বের করে আনছেন একটি নিথর দেহ। ঘটনাস্থলে থাকা এক স্বাস্থ্যকর্তার অনুমতিতে তা ছুঁড়ে ফেলছেন খুঁড়ে রাখা কবরে! স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ মেনে আক্রান্তের শরীর মোড়া নেই পলিথিনে। শুধুমাত্র সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে দেহ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই তা দাবানলের মত ছড়িয়ে যায়। তীব্র নিন্দার ঝড় শুরু হয় স্বাস্থ্যকর্মীদের (Health worker) বিরুদ্ধে। যাঁরা করোনা লড়াইয়ে প্রথম সারির যোদ্ধা, তাঁরা কীভাবে এহেন আচরণ করতে পারেন তাই নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি, স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ আমান্য করে পলিথিনে না মুড়ে আক্রান্তের দেহ শুধুমাত্র সাদা কাপড়ে মুড়ে রাখায় করোনা সংক্রমণ ছড়ানোরও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে ভিডিও দেখে বাড়ছে আতঙ্কও।

ঘটনার ভিডিও দেখে সমালোচনার ঝড় বয়ে যাওয়ায় নড়েচড়ে বসে প্রশাসন। তড়িঘড়ি তদন্তের আশ্বাস নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। জানা গিয়েছে, মৃত ব্যক্তি চেন্নাইয়ের বাসিন্দা। কর্মসূত্রে পুদুচেরি এসেছিলেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories