Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

মন্দিরে হামলা : পাকিস্তানে সাসপেন্ড ৮ পুলিশ অফিসার, ১০০ জনের বেশি গ্রেফতার, ১০ দিনের মধ্যে নতুন মন্দির তৈরির নকশা

সাইফুল্লা লস্কর : একদিকে যখন ভারতের বিভিন্ন প্রান্তে গেরুয়া সন্ত্রাসীরা একের পর এক মুসলিমদের বাড়িঘর, দোকান এবং মসজিদ ভাঙচুর করেছে ঠিক সেই সময় গত বুধবার পাকিস্তানের একটি পরিত্যক্ত মন্দিরেও হামলা চালিয়েছিল একদল উন্মত্ত জনতা। তাদের নেতৃত্বে ছিল পাকিস্তান জামায়াতে ইসলামি পার্টির কিছু স্থানীয় নেতা। পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলার তিরি গ্রামে অবস্থিত পরিত্যক্ত ওই মন্দিরে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ভিড়ের আকার খুব বেশি হওয়ায় উপস্থিত পুলিশ অফিসাররা পরিস্থিতির সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনতে পারেননি। এই গাফিলতির জন্য ৮ জন পুলিশ অফিসার কে সাসপেন্ড করল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার।

কারাক জেলার পুলিশ কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনায় ৩৫০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত। গত রবিবার গ্রেপ্তার করা হয়েছিল ৪৫ জনকে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে স্থানীয় বেশকিছু জামায়াতে ইসলামীর নেতা রয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির সরকার একটি ৪ সদস্যের কমিটি গঠন করেছে মন্দিরের ক্ষয়ক্ষতির অবস্থা পর্যালোচনা করার জন্য। সরকার নির্দেশ দিয়েছে ১০ দিনের মধ্যে মন্দিরটি পুনরায় তৈরি করার জন্য একটি নকশা প্রস্তুত করতে।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই ঘটনায় স্থানীয় সমস্ত কর্তৃপক্ষকে ৫ ই জানুয়ারি সুপ্রিম কোর্টের সামনে হাজিরা দিতে বলেছে। সুপ্রিমকোর্টে তরফ থেকে পাকিস্তানের সংখ্যালঘু কমিশনকে নির্দেশ দেয়া হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories