Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

পাকুন্দিয়ায় মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশু মৃত্যু

 

 

( শামীম সরকার )স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিয়াদ মিয়া (১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুলাই) সকালে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের চণ্ডিপাশা গ্রামে শিশুটির নিজবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে এ নিহতের ঘটনাটি ঘটে।

নিহত মো. রিয়াদ মিয়া চণ্ডিপাশা গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

 

এ ঘটনায় শিশুটির পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।

 

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান জানান, শুক্রবার (২ জুলাই) সকাল ৭টার দিকে রিয়াদ একটি মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য ঘরের বৈদ্যুতিক বোর্ডে চার্জার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories