Friday, March 6, 2026
28.9 C
Kolkata

“কারাগারে বিবস্ত্র করে লাঠি দিয়ে যৌন নির্যাতন চলতো”, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ফিলিস্তিনি বন্দি

ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর গুরুতর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া দুটি সাক্ষাৎকারে ফিলিস্তিনি বন্দিরা তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, কারাগারে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি লাঞ্ছনামূলক আচরণও করা হয়েছে। গত বছর একটি ইসরাইলি সামরিক কারাগারের সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার পর বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোড়ন তোলে। ওই ঘটনায় ইসরাইলের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয় এবং কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন।

৪৬ বছর বয়সী সামি আল-সাইয়ি ইসরায়েলের কারাগারে দিনের পরদিন নিপীড়িত হয়েছেন। তিনি অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শহরের বাসিন্দা এবং আগে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের জানুয়ারিতে তাঁকে ইসরাইলি সেনারা গ্রেপ্তার করে। কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই তাঁকে দীর্ঘ সময় বন্দি রাখা হয়। ইসরাইলের প্রশাসনিক আটক আইনের আওতায় তাঁকে ১৬ মাস কারাগারে থাকতে হয়। চলতি বছরের গ্রীষ্মে তিনি মুক্তি পান। মুক্তির পর সামি জানান, উত্তর ইসরাইলের মেগিন্দো কারাগারে থাকার সময় তাঁর ওপর কঠোর নির্যাতন চালানো হয়। তিনি বলেন, ওই অভিজ্ঞতা তাঁর জীবনের সবচেয়ে ভয়ংকর সময় ছিল। সামাজিক লজ্জা ও ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি সত্য প্রকাশ করার সিদ্ধান্ত নেন, যাতে বিশ্ববাসী বাস্তব চিত্র জানতে পারে। শুধু তাই নয়, সামি আরও অভিযোগ করে, ইসরায়েল কারাগারের রক্ষীরা বিবস্ত্র করে লাঠি বা ব্যাট দিয়ে যৌন নির্যাতন চালাতো। ইসরায়েলের কারাগারে আরেক ভুক্তভোগী পশ্চিম তীরের বাসিন্দা আহমেদ (ছদ্মনাম)। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতে তাঁর এক বছরের কারাদণ্ড হয়। মুক্তির পর তিনি জানান, কারাগারে থাকার শেষ দিকে তাঁর সঙ্গে চরম অপমানজনক আচরণ করা হয়, যার ফল স্বরূপ তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন।

এ বিষয়ে বিবিসি ইসরাইল প্রিজন সার্ভিসের কাছে জানতে চাইলে তারা জানায়, আইন অনুযায়ী বন্দিদের দেখাশোনা করা হয় এবং এসব অভিযোগ সম্পর্কে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে অভিযোগগুলোর তদন্ত হয়েছে কি না, সে বিষয়ে তারা কোনো স্পষ্ট উত্তর দেয়নি। মানবাধিকার সংগঠনগুলো এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে এবং কারাগারে বন্দিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories