Saturday, September 5, 2026
28 C
Kolkata

অল বেঙ্গল ট্যালেন্ট হান্ট স্কলারশিপ পরীক্ষায় ‘জুয়েল অফ বেঙ্গল জুনিয়র’ পেলেন মুশরিফা তাহিসন

অল বেঙ্গল ট্যালেন্ট হান্ট স্কলারশিপ পরীক্ষায় সাফল্য অর্জন করে ‘জুয়েল অফ বেঙ্গল জুনিয়র’ সম্মান পেল উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার ধনপোতা বাজার এলাকার টি এন আর কিডজি একাডেমির প্রথম শ্রেণির ছাত্রী মুশরিফা তাহিসন। সম্প্রতি দমদম রবীন্দ্র ভবনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ভারত সরকারের কৃষি ও মৎস্য বিজ্ঞানী ড. অর্চন কান্তি দাস মুশরিফার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ টেকনোলজি ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চ্যান্সেলর শাহাজাহান মন্ডল, পশ্চিমবঙ্গ ইমাম মোয়াজ্জিন সমিতির রাজ্য সম্পাদক হাফেজ আজিজ উদ্দিন, বেস ফাউন্ডেশনের সম্পাদক আলফাজ হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ড. অর্চন কান্তি দাস ও উপাচার্য ড. সৈকত মিত্র বলেন, ‘মুশরিফা অত্যন্ত মেধাবী ছাত্রী। সুযোগ পেলে ভবিষ্যতে সে আরও বড় সাফল্য অর্জন করবে।’

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories