Friday, March 6, 2026
21.9 C
Kolkata

ঘর নিয়ে টানাপোড়েন, গোয়ালঘরেই মিলল মহিলার ঝুলন্ত দেহ

সরকারি আবাস প্রকল্পে বাড়ি না-পাওয়া নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক টানাপোড়েন। সেই ঘটনাকেই ঘিরে শনিবার সকালে পাণ্ডবেশ্বরের হুচুকডাঙা গ্রামে মিলল ৪৫ বছরের সুন্দরা সূত্রধরের ঝুলন্ত দেহ। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। একই সঙ্গে পরস্পরের বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ তুলেছে বিজেপি ও তৃণমূল।

কয়েক দিন আগে বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়ান। সেখানে দাবি করা হয়, সুন্দরা সূত্রধর সরকারি প্রকল্পে বাড়ি পাননি এবং মাটির ঘরেই থাকেন। ওই ভিডিওতে তাঁকে ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। বিজেপির দাবি ছিল, বাংলা আবাস যোজনায় তিনি বঞ্চিত।

এর পরেই তৃণমূলের পক্ষ থেকে পালটা ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখানো হয়, মহিলার পরিবারের একটি পাকা বাড়ি রয়েছে এবং যে ভাঙা ঘরটি দেখানো হয়েছে, সেটি আসলে গোয়ালঘর। ভিডিওতে সুন্দরা সূত্রধরকে বলতে শোনা যায়, বিজেপির প্ররোচনায় তিনি আগের কথা বলেছিলেন।

পরিবারের দাবি, এই টানাপোড়েনের জেরেই মানসিকভাবে ভেঙে পড়েন সুন্দরা। শুক্রবার এক আত্মীয়কে ফোন করে তিনি দুশ্চিন্তার কথা জানান। শনিবার সকালে বাড়ির পাশের সেই গোয়ালঘর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুন্দরা সূত্রধরের স্বামী পরিযায়ী শ্রমিক। পাকা বাড়িটি তাঁর শ্বশুরের নামে। পরিবারের বক্তব্য, বিজেপির তরফে বাড়ি পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশাতেই তিনি ভিডিওতে কথা বলেছিলেন। পরে বিষয়টি নিয়ে এলাকায় চর্চা শুরু হওয়ায় তিনি চাপে পড়ে যান।

পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। শনিবার রাত পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। দুই রাজনৈতিক দলই একে অপরের বিরুদ্ধে মানসিক চাপ সৃষ্টি ও অপপ্রচারের অভিযোগ তুলেছে। তবে গ্রামের মানুষ বলছেন, “রাজনীতির লড়াইয়ে শেষ পর্যন্ত বলি হল এক সাধারণ গৃহবধূ।”

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories