Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

চুরি হওয়া শিশু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ক্যানিং হাসপাতাল চত্বরে

হাসিবুর রহমান, ক্যানিংঃ সোমবার দুপুর ১টা নাগাদ চুরি হয়ে যাওয়া ৯ দিনের শিশু কন্যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়তে দেখা যায় সুন্দরবন অঞ্চলের ক্যানিং মহকুমা হাসপাতালে। ঘটনাসূত্রে জানা যায়, ক্যানিং আমড়াবেড়িয়া গ্রামের বাসিন্দা গৃহবধূ আকিবা মোড়ল তার ৯ দিনের  শিশু কন্যাকে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে আসে জন্ম সার্টিফিকেট তুলতে। গৃহবধূ শিশু কন্যাকে তার দিদিমা মদিনা সেখের কাছে রেখে কাগজপত্র জমা দিতে যায় হাসপাতালের অফিসে। কিছুক্ষনের মধ্যে এক অপরিচিত মহিলা মোদিনা সেখের সঙ্গে গল্প জুড়ে দেয়। তারপর ওই মহিলা মোদিনা সেখকে শিশুর ডায়পার আনতে বলে। সে ডায়পার আনতে গেলে সেই সুযোগে ওই অপরিচিত মহিলা শিশু কন্যা নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। পুলিশ হাসপাতালের সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে। আর এই সিসি টিভির ফুটেজ ধরে চিরুনি তল্লাশি চালায় পুলিশ। এবং  মঙ্গলবার সন্ধ্যায় ক্যানিং থানার আইসি আতিবুর রহমানের নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম অভিযান চালিয়ে ২৪ ঘটনার মধ্যে উদ্ধার করে শিশু কন্যাকে। পুলিশ শিশু কন্যা কে তার মায়ের কোলে তুলে দিতে কান্নায় ভেঙে পড়ে শিশুটির মা।

এই ঘটনায় পুলিশ ফারুক লস্কর ও তার স্ত্রী সাহানারা লস্কর কে আটক করে। জানা যায়, দুজনের বাড়ি জীবনতলা থানার দক্ষিণ মাকালতলা এলাকায়। এদিকে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে সাহানারা লস্কর সঙ্গে ফারুক লস্করের চার বছর আগে বিয়ে হয়। কিন্তু সাহানারা লস্করের কোন সন্তান না হওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল এবং আরো জানা যায়, এর আগেও বিয়ে হয়েছিল কিন্তু বাচ্চা জন্ম দিতে সক্ষম না হওয়ায় বিচ্ছেদ হয়ে যায়। দ্বিতীয় বিয়ে করলেও পুর্বের ন্যায় কোনো সন্তান জন্ম দিতে না পারায় পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। খোটা দিতে থাকে বাড়ির লোকেরা। মূলত এইসব কারণেই কান্ড জ্ঞান হারিয়ে কয়েকদিন ধরেই পেটে কাপড় বেধে হাসপাতালে ক্রমশই ঘোরাঘুরি করতে থাকে এবং সুযোগ বুঝেই এদিন এই নয় দিনের কন্যা শিশুটিকে নিয়ে পলায়ন করে। প্রাথমিক তদন্তে জানা যায় আসলেই এই মহিলা মূলত সন্তানের আশাতেই এই কাজ করে। এর সাথে কোনরকম পাচার কান্ড দুষ্কৃতীদের কোন সম্পর্ক নেই।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories