Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

‘পাড়ায় শিক্ষালয়’ ক্যানিং দুমকি প্রাথমিক বিদ্যালয়ে, জেলায় জেলায় প্রথম দিনেই বিভ্রাট

এনবিটিভি ডেস্কঃ  আজ থেকে শুরু হয়েছে ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচি। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও শুরু হয়েছে উন্মুক্ত প্রাঙ্গনে ক্লাস। দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং বড় দুমকি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হয়েছে আজ পাড়ায় শিক্ষালয়।

এদিন খুদেদের কোলাহলে মুখরিত হল বিদ্যালয় প্রাঙ্গন। বাজল স্কুলের ঘণ্টা। অবশেষে স্কুলের মুখ দেখল কচিকাঁচারা। কেউ দ্বিতীয় শ্রেণি কেউবা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাদের এই প্রথমবার স্কুলে আসা। অচেনা সহপাঠীকে এই প্রথম সামনে থেকে দেখা।

 মোট চার ঘণ্টা পড়াশোনা। দু দফায় দু’ঘণ্টা করে লেখাপড়া। গাছের তলায়, খোলা জায়গায় বা ছাউনি দেওয়া জায়গায় পড়াশোনা করবে পড়ুয়ারা। পাড়ায় শিক্ষালয় একটা ভিন্ন ধরনের কর্মসূচি। যদিও এই কর্মসূচিতে নির্দিষ্ট কি পাঠ্যসূচি হবে তা জানান হয়নি। প্রি প্রাইমারি থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের ‘পাড়ার শিক্ষালয়’-এ ক্লাস হবে।

উল্লেখ্য, স্কুল ভিত্তিক পড়াশোনা এখানে হচ্ছে না। পাড়ায় পড়াশোনা হবে। সেখানে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা গিয়ে পড়াশোনা করতে পারবে। দ্বিতীয়ত, রান্না করা মিড ডে মিলের খাবার প্রি-প্রাইমারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত প্রত্যেককে দেওয়া হবে। কোভিড বিধি মেনে পড়ানো হবে পড়ুয়াদের।

এদিকে শিলিগুড়িতে ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচির শুরুতেই বিভ্রাট। আজ প্রখর রোদে একাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে। পানীয় জলের ব্যবস্থা ছিল না। ফলে অসুস্থ হয়ে পড়ে একাধিক শিশু। অভিভাবকরা ক্ষুব্ধ। কত দিন চলবে স্কুলের বাইরে এই পাড়ায় শিক্ষালয় তার প্রশ্নই থেকেই যায়।

Hot this week

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

Topics

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories