Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

বিজেপি নেতার মুখে প্রস্রাব! অভিযোগের তীর তৃণমূলের দিকে

নিউজ ডেস্ক : ভোটার মরশুমে পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিজেপির বুথ সভাপতিকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মারধরের পর ওই বিজেপি নেতার মুখেও প্রস্রাব করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত মেচেদা।

ভোটের (West Bengal Assembly Elections) আবহে তৃণমূল বিজেপি সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য। কোথাও তৃণমূলের নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। আবার কোথাও আক্রান্ত হয়েছেন বিজেপির নেতা-কর্মীরা। বুধবার গভীর রাতে বিজেপির বুথ সভাপতিকে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর মেচেদা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বিজেপির বুথ সভাপতি শ্যামসুন্দর দাসকে। মারধরের পাশাপাশি তাঁর মুখে প্রস্রাব করে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। দীর্ঘক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি।

বিজেপির তরফ থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। অবশ্য তৃণমূল কংগ্রেস এ অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের এক নেতা এই ঘটনার তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দেওয়া হবে বলে জানিয়েছেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories