Sunday, September 6, 2026
28 C
Kolkata

লেবেল লাগানো মশা মারার নকল ধূপ সহ আটক দু’জন

এনবিটিভি,পশ্চিম বর্ধমান: নামী কোম্পানির লেবেল লাগানো মশা মারার নকল ধূপ সহ দুইজনকে আটক করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বুধবার আসানসোলের মুন্সী বাজারে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নেতৃত্বে এই অভিযান করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নামী কোম্পানির লেবেল লাগিয়ে মশা মারার নকল ধূপ খোলা বাজারে বিক্রি করা হচ্ছিল। এই খবর জানতে পেরে মুম্বাই-এর IP ইনভেস্টিগেশন বিভাগের তরফে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটেকে বিষয়টি জানানো হয়।

এরপর আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথভাবে অভিযান চালিয়ে মুন্সী বাজারে দুটি দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নামী কোম্পানির লেবেল লাগানো নকল মশা মারার ধূপ এবং ধূপ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories