Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

পুলিশ বলল ফারুকীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই হিন্দু দেবতা বা শাহকে অপমানের, থানায় জমা করা ভিডিও ফেক

সাইফুল্লা লস্কর : পুলিশ সূত্রে খবর প্রখ্যাত কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকীর বিরুদ্ধে হিন্দু দেব দেবীকে অপমান করার বা অমিত শাহকে অপমান করার কোনো অভিযোগের কোনো প্রমাণ নেই। তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ হিসেবে থানায় যে ভিডিও জমা দেওয়া হয় সেটাও ফেক বলেও জানানো হয়েছে। এই ঘটনায় গুজরাটি এই শিল্পীর গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন বহু শিল্পী এবং বুদ্ধিজীবী।

গতকাল ওই অনুষ্ঠানে উপস্থিত একটি মহিলা ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা জানিয়ে করা একটা পোস্টে ফারুকীকে সমর্থন করেছেন। তিনি লিখেছেন, ওই দিন অনুষ্ঠানে তিনি এমন কোনো কথা তিনি বলেননি যাতে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে বা অমিত শাহের অপমান করা হয়। উল্লেখ্য ইন্দোরের হিন্দু রক্ষক সংস্থার সদস্য এবং স্থানীয় গেরুয়া শিবিরের বিধায়ক লক্ষী সিংহের পুত্র একলব্য গৌর তুকাগঞ্জ থানায় অভিযোগ জানিয়েছিলেন এই মর্মে যে, মুনাওয়ার ফারুকী তার সহ শিল্পী দের সঙ্গে মিলে হিন্দু দেব দেবীকে অশ্রদ্ধা সূচক মন্তব্য করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে গোধরা দাঙ্গার সঙ্গে তাকে অভিযুক্ত করে অপমান করেছেন। সেই অভিযোগের প্রমাণস্বরূপ একটি ভিডিও প্রদান করেন। তার ভিত্তিতে পুলিশ ফারুকী সহ গ্রেফতার করে আরো চার শিল্পীকে।

তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময় তুকাগাঞ্জ থানার পুলিশ আধিকারিক কমলেশ শর্মা জানিয়েছেন, আমরা ফারুকীর ওইদিন অনুষ্ঠানে হিন্দু দেবদেবীদের অশ্রদ্ধা বা অমিত শাহকে অপমান করার মতো কোনো প্রমাণ পাইনি।

ফারুকীর আইনজীবী জানিয়েছেন তারা আদালতে জামিনের জন্য আবেদন করবেন। কারণ আপাতত তাদের বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন এবং প্রমাণ স্বরুপ দেওয়া ভিডিও জাল। থানায় জমা দেওয়া ভিডিও অন্য এক শিল্পীর অন্য অনুষ্ঠানের বলে জানানো হয়েছে। তাকে অভিযোগকারী বিজেপি এমএলএ এর পুত্র স্টেজে উঠে মারধর করেন বলেও জানিয়েছেন তিনি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories