Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

পুকুর সংস্কারের আবেদন জানিয়ে পৌরসভার দ্বারস্ত এলাকাবাসী

বর্ধমান,১০অক্টোবরঃ 

বর্ধমান পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডে জেলখানার মোড়ে একটি পুকুর আছে যার নাম হাজারী পুকুর।এই পুকুরটি কয়েক বছর যাবৎ সংস্কার করা হয়নি। পুকুরের পাশে পাচীল দিয়ে ঘেরা দিয়েছে এবং পুকুরের মধ্যে প্রচুর নোংরা আবর্জনায় ভরে গেছে। পুকুরটিকে কোনোভাবে ব্যবহার করতে পারে না সাধারণ মানুষ। যে অবস্থায় রয়েছে তার সামনে দিয়ে মানুষ যাতায়াত করতে পারছে না প্রচন্ড দুর্গন্ধ প্রতিনিয়ত ছড়াচ্ছে। মহামারী করোনাভাইরাসের প্রভাবে মানুষ এই নমুনার মধ্যে সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার নাগরিকরা। আজ ওই এলাকার সমস্ত নাগরিকবৃন্দ এক হয়ে পৌরসভা কর্তৃপক্ষকে একটি মৌখিকভাবে আবেদন জানিয়েছেন যে পুকুর সংস্কার করা হোক।
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই পুকুরটিতে দুর্গাপূজার সময় বিভিন্ন এলাকা থেকে এসে দুর্গার বিসর্জন করা হয়, এবং মানুষ মারা গেলে তাদের শ্রাদ্ধ অনুষ্ঠান কিংবা শান্তি সমস্ত কাজকর্ম এই পুকুরটিতে হয়। কিন্তু এই কয়েক বছর যাবৎ পুকুরটি ভরাট হওয়ার কারণে মানুষরা অসুবিধার মুখে পড়েছে। তবে এলাকাবাসী আশা রাখেন পুকুরের সংস্কার কাজ পৌরসভা খুব তাড়াতাড়ি সম্পন্ন করবেন।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories