Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

আসামের সাম্প্রতিক অবস্থা মানবাধিকারের শ্মশান ঘাট, ধিক্কারজনক: পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া

কলকাতাঃ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ নুরী আসামের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে তার এক বিবৃতিতে বলেন যে, “নাগরিকত্ব মানুষের জন্মগত অধিকার হলেও আসামে বিজেপি সরকার বিদেশী তাড়ানোর অজুহাতে এনআরসি-র নামে যে অমানবিক অত্যাচার, হয়রানী ও উচ্ছেদ চালাচ্ছে তা সভ্য যুগে মেনে নেওয়া যায় না এবং এই অন্যায়ের বিরোধিতা গণতান্ত্রিক পদ্ধতিতে করা জাতি ধর্ম নির্বিশেষে সকলের মানবিক দায়িত্ব।“

তিনি আরও বলেন, “পপুলার ফ্রন্ট এই অমানবিক অত্যাচারের তীব্র ধিক্কার জানায়। এনআরসি শুরু হওয়া থেকে এখনও পর্যন্ত আসামের মুসলিমদের হয়রানী অব্যহত আছে। তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে। তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। এই সবই হচ্ছে নাগরিকত্বের অধিকারকে রাজনৈতিক অনুদান বানানোর সূক্ষ্ম চক্রান্তের ফলে।“

সাম্প্রতিক পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের পরিবারের অবস্থা এবং মৃত্য লাশের উপর পুলিশের সামনে সাংবাদিকের হিংস্র লাফালাফি ও আক্রমনের ঘটনাতে চরম উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন যে, “কোন ব্যক্তি যদি অনুপ্রবেশকারী বা বিদেশী হয় তাহলে তাকে চিহ্নিত করে তার আপন দেশে পাঠিয়ে দেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু কোন মানুষকে বিদেশী বলে গুলি করে হত্যা করা এবং মৃত লাশের আক্রমণ করা একটি পৈশাচিক কাজ। যে সকল পুলিশ অফিসার ও মিডিয়ার ব্যক্তিরা এই বর্বর কাজের সঙ্গে যুক্ত আছে তাদের আইনের আওতায় আনতে হবে।“

দেশের মিডিয়ার নীরবতা ও মৃত ব্যক্তির লাশের উপর সাংবাদিকের আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি জনগণের নিকট আবেদন করেন যে, “সরকার ও মিডিয়ার অন্যায়ের বিরুদ্ধে  জনগণ যদি দেশের আইন অনুসারে পদক্ষেপ গ্ৰহণ না করে তাহলে সরকার দেশকে স্বৈরাচারী দেশে রূপান্তরিত করবে এবং মিডিয়ার লোকজন জনগনের লাশের উপর লাফালাফি করবে যেমন আসামে দেখা গেল। এই সমস্যা আসামে সীমাবদ্ধ থাকবে না, দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে, কারণ এটি হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এটা হল ফ্যাসিবাদী আদর্শের ফসল, যে আদর্শ এখন দেশ শাসন করছে। সকলের দায়িত্ব বর্তমান ও আগামী প্রজন্মের স্বার্থে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ানো।“

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories