Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে দিল্লিতে স্থানান্তরের আদেশকে স্বাগত জানালো পপুলার ফ্রন্ট

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ও এম এ সালাম এক বিবৃতিতে মালয়ালি সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে দিল্লি স্থানান্তরনের জন্য সুপ্রীম কোর্টের দেওয়া  আদেশকে স্বাগত জানিয়েছেন। তিনি  ন্যায়বিচারের সমর্থনকারী সমস্ত নেতা, কর্মী এবং সভ্য সমাজের প্রশংসা করেছেন।

তিনি আরোও দাবী করেন সলিসিটার জেনারেল তুষার মেহতা পপুলার ফ্রন্টের বিরুদ্ধে নির্মম মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন।   আইনত ও গণতান্ত্রিকভাবে কাজ করা সংস্থা পপুলার ফ্রন্টের সাথে যুক্ত হওয়াটাই একটি অপরাধ-তিনি এই ধারণা তৈরির চেষ্টা করেছিলেন। এসজি নির্লজ্জভাবে দাবি করেন যে পপুলার ফ্রন্ট হলো কয়েকটি রাজ্যে নিষিদ্ধ একটি সংগঠন, যা ছিল সরাসরি মিথ্যা। শুধুমাত্র ঝাড়খন্ডে বিজেপি সরকার পপুলার ফ্রন্টকে অত্যন্ত অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী বলপ্রয়োগ করে নিষিদ্ধ করেছিল। যে নিষেধাজ্ঞা  পুনরায় চাপানোর আগে একবার হাই কোর্ট  তুলে নিয়েছিল। আমরা আত্মবিশ্বাসী যে এই বিষয়টি হাইকোর্টের সামনে শুনানিতে আসলে ঝাড়খণ্ডে নিষেধাজ্ঞার আদেশ আবারও বাতিল করা হবে কারণ এটি ভিত্তিহীন কল্পনার ভিত্তিতে রয়েছে।

সলিসিটর জেনারেলের মিথ্যা দাবি এবং আদালতকে বিভ্রান্ত করার জন্য তিনি যে বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা করেছিলেন তার নিন্দা জানায় পপুলার ফ্রন্ট । ইউপি সরকারের মুখোশ খুলে গিয়েছে এবং এটি পরিষ্কার হয়ে গিয়েছে যে একটি দলিত মেয়ের জঘন্য ধর্ষণ-হত্যার পরে যোগীর ব্যর্থতাকে ঢাকতে পুরো ঘটনাটি রাজনৈতিক প্রতিশোধের অংশ ছিল। সিদ্দিক কাপ্পান এবং গ্রেপ্তার হওয়া ছাত্র নেতারা ইউপি পুলিশের তৈরি করা মিথ্যা কাহিনীর বলির পাঁঠা ছিল।

ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোর জন্য নাগরিক অধিকার সংস্থা, সাংবাদিক সংস্থা, রাজনৈতিক নেতা, সম্প্রদায় নেতা, কর্মী এবং সাধারণ জনগণের প্রশংসা করে পপুলার ফ্রন্ট। ন্যায়বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অবিচল থাকার জন্য আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories