Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

ইয়াস ঝড়ে আক্রান্তদের প্রতি সমবেদনা পপুলার ফ্রন্টের

কলকাতা: বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে রাজ্যবাসী মহা বিপদের শিকার। বিশেষ করে উপকূলবর্তী এলাকার গ্রামগুলি ব্যাপক ভাবে আক্রান্ত হয়েছে। ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে গ্রামের পর গ্রাম প্লাবিত। পূর্ব মেদিনীপুরে ৫১টি নদীবাঁধ ভেঙেছে। রাজ্যে ২০ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। কয়েক লক্ষ মানুষ গৃহ ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিজ্ঞজনদের মতে বিগত দিনের ঘূর্ণিঝড় গুলির চেয়ে ইয়াসের তাণ্ডবলীলা ব্যাপক।
একটি সংবাদ বিবৃতি প্রকাশ করে ঘূর্ণিঝড়ে বিপদগ্রস্তদের জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া আন্তরিক ভাবে সমবেদনা প্রকাশ করেছে। সেই বিবৃতিতে দুর্যোগের এই দিনগুলোতে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এই সংগঠন। সংগঠনের নেতাকর্মীদেরকে নিজ নিজ এলাকায় দুর্গতদের সাহায্যে ঝাঁপিয়ে পড়তেও নির্দেশ দিয়েছে। দেশবাসীদের কাছেও আহবান জানিয়েছে আক্রান্তদের পাশে থাকার জন্য। 
মহা বিপদকালে যথা সময়ে তৎপঝর হওয়ার জন্য রাজ্য সরকার কে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য শাখা অভিনন্দন জানিয়ে সরকারের কাছে দাবী করেছে, অবিলম্বে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হোক। আর জনগণ যেন ত্রাণসামগ্রী ঠিকঠাক ভাবে পায় তা সুনিশ্চিত করারও অনুরোধ জানিয়েছে এই সগঠন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories