Friday, March 13, 2026
23.8 C
Kolkata

দাম হবে কম, ১০ কোটি কোভিড ভ্যাকসিন তৈরি হবে, সেরামকে বিপুল অর্থ সাহায্য গেটসের

এনবিটিভি ডেস্ক: ২০২১ সালের মধ্যেই ভারত-সহ উন্নয়নশীল দেশে পৌঁছে দিতে হবে করোনার প্রতিষেধক। সেই লক্ষ্যপূরণে ১০ কোটি ভ্যাকসিন তৈরির জন্য বিল অ্যান্ড মেলিন্দা গেটস এবং গাভি ভ্যাকসিন অ্য়ালায়েন্স (GAVI) ১৫ কোটি ডলার তুলে দিল ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার হাতে।

সেরামের পক্ষে শুক্রবার জানানো হয়েছে এ কথা। অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভ্যাক্স এই দুই প্রতিষেধকের প্রত্যেক ডোজের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২২৫ টাকা। ৯২ টি দেশে পৌঁছবে ভ্যাকসিন। বিবৃতি দিয়ে একথা জানিয়েছে সেরাম। গাভিকে (GAVI) আর্থিক সাহায্য দিচ্ছে গেটস ফাউন্ডেশন। সেই অর্থ দিয়ে সেরামকে সাহায্য করছে গাভি।

যাতে দরিদ্র দেশে ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায় সে দিকেই নজর রাখবে গাভি(GAVI)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেসনস (CEPI) পরিকল্পনায় কোভ্য়াক্স প্রকল্পের শরিকও গাভি। কোভ্যাক্স প্রকল্পের লক্ষ্য় হলো ২০২১ সালের মধ্যে ২০০ কোটি কার্যকরী করোনার প্রতিষেধক বানিয়ে ফেলা।

Hot this week

উত্তম নগরে মুসলিম পরিবারের বাড়ি ভাঙায় স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট!

দিল্লির উত্তম নগরে সাম্প্রতিক সংঘর্ষ ও এক যুবকের মৃত্যুর...

আরজি কর মামলা নিয়ে অনিশ্চয়তা, তদন্তের নতুন বেঞ্চ ঠিক করবেন প্রধান বিচারপতি!

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষনের ঘটনার...

হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলবাহী জাহাজে নিরাপত্তা দেবে ইরান

পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে...

এলপিজি যোগানের ঘাটতি মানতে নারাজ কেন্দ্র! সরকারের জন্য মানুষ ফের ব্যবহার করছে কয়লার উনুন, দাবি সুজনের

কলকাতায় বুধবার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রের জ্বালানি নীতি নিয়ে...

দেশজুড়ে রান্নার গ্যাস নিয়ে হাহাকার! এলপিজি-র পর্যাপ্ত মজুত রয়েছে দাবি কেন্দ্রের

ভারতে রান্নার গ্যাসের সরবরাহ নিয়ে সম্প্রতি নানা উদ্বেগের কথা...

Topics

উত্তম নগরে মুসলিম পরিবারের বাড়ি ভাঙায় স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট!

দিল্লির উত্তম নগরে সাম্প্রতিক সংঘর্ষ ও এক যুবকের মৃত্যুর...

হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলবাহী জাহাজে নিরাপত্তা দেবে ইরান

পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে...

দেশজুড়ে রান্নার গ্যাস নিয়ে হাহাকার! এলপিজি-র পর্যাপ্ত মজুত রয়েছে দাবি কেন্দ্রের

ভারতে রান্নার গ্যাসের সরবরাহ নিয়ে সম্প্রতি নানা উদ্বেগের কথা...

রমজান মাসে ইবাদাতের মধ্যে দিয়ে মুক্তি লাভের মহা সুযোগ

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories