Friday, March 6, 2026
24.4 C
Kolkata

ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে : অমর্ত্য সেন

লোকসভা নির্বাচনে সময় মুসলিম সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বক্তব্যের জেরে প্রধানমন্ত্রীকে ‘অহংকারী’ বলে মুসলিমদের কাছে তাঁকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশবাসীর ব্যক্তিগত সম্পত্তি, মা-বোনেদের গয়না ছিনিয়ে মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে।

এই মন্তব্য য়ে অমর্ত্য সেন বলেন, “দেশের ২০ কোটি মুসলিম নাগরিককে অসম্মান করে রেহাই পাবেন না প্রধানমন্ত্রী। তিনি আমাদের সকলকে অসম্মান করেছেন। তাঁর মন্তব্যে তাঁর সংকীর্ণ মানসিকতার পরিচয় স্পষ্ট। ভারত সম্পর্কে প্রধানমন্ত্রীর এমন চিন্তাভাবনা যথেষ্ট উদ্বেগের।

অমর্ত্য বলেন, “হয় তিনি একজন মেগ্যালোম্যানিয়াক। না হয় সম্পূর্ণ ভ্রমে রয়েছেন। অত্যন্ত অহংকারী দেশের প্রধানমন্ত্রী। যেভাবে উনি নিজেকে জাহির করেন এবং বিরোধীদের অবহেলা করেন তাতে ওনার অহংকার স্পষ্ট। একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও শরিকদের ভরসায় তাঁকে লোকসভায় বসতে হয়েছে।”

ভোটের ফলাফল প্রসঙ্গে নোবেলজয়ী আরও বলেন, ‘ভারত যে হিন্দুরাষ্ট্র নয়, ভোটের ফলাফলে সেটাই স্পষ্ট করে দিয়েছে দেশের জনগণ।’
তিনি বলেন, ‘ধনীদের উপর নির্ভরশীলতা বেশি এবং দরিদ্রদের অবহেলার প্রথা বহু দিন ধরেই এই সরকারে চলছে। যে মন্ত্রিসভা হয়েছে, তা আগের মন্ত্রিসভার মতোই। মন্ত্রীরা সব একই। একটু রদবদল হলেও, রাজনৈতিক ভাবে যাঁরা শক্তিশালী, তাঁরা এখনও শক্তিশালীই।’

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories