Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পাওয়াতে অনশন মঞ্চ তুলে নিল নিরাপত্তারক্ষীরা

এনবিটিভি, নদীয়াঃ  তিন মাস বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস পেয়ে অবশেষে চারদিন পর অনশন মঞ্চ থেকে বিক্ষোভ তুলে নিল নদীয়ার কৃষ্ণনগর হাসপাতালে নিরাপত্তারক্ষীরা। উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্য দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন নদীয়ার কৃষ্ণনগর সদর এবং শক্তিনগর জেলা হাসপাতালে নিরাপত্তারক্ষীরা। তাদের দাবি দীর্ঘ আট মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে।

 একাধিকবার হাসপাতালে সুপারকে এই বিষয়ে লিখিতভাবে জানানো হলেও কোনো সুরাহা হয় নি। এমনকি বেতনের দাবি নিয়ে তারা জেলাশাসক এবং নদীয়া জেলা স্বাস্থ্য দপ্তরে লিখিতভাবে জানিয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। অবশেষে তারা চার দিন আগে নদীয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তার পাশাপাশি হাসপাতালে পাশেই একটি অনশন মঞ্চ বেঁধে সেখানে প্রতিবাদ জানাতে থাকে নিরাপত্তা রক্ষীরা। অবশেষে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তিন মাস বেতন পরিশোধের আশ্বাস পেলে তারা বিক্ষোভ তুলে নেয়।

অনশনকারী এক নিরাপত্তারক্ষী বলেন, যেহেতু কভিদ পরিস্থিতি চলছে এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমাদের অনুরোধ করা হয়েছে যাতে আমরা অনশন তুলে নিই। এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের থেকে তিন মাসের বেতন মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়ার কারণেই আমরা আপাতত বিক্ষোভ তুলে নিচ্ছি। যদি প্রতিমাসে আমাদের বেতন সঠিকভাবে না দেওয়া হয় সেইসঙ্গে বকেয়া বেতন মিটিয়ে দেওয়া না হয় আগামী দিনে আমরা আবারও আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন।

Hot this week

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

Topics

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories