Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

তুরস্কে মার্কিন কূটনীতিক গ্রেপ্তার

 

জাল পাসপোর্ট বিক্রির অভিযোগে এক মার্কিন কূটনীতিককে গ্রেফতার করেছে তুরস্ক। ওই কূটনীতিক বৈরুতে মার্কিন কনস্যুলেটে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

বুধবার তুর্কি গণমাধ্যমে এ তথ্য জানিয়ে বলা হয়, সিরিয়ার এক নাগরিককে জাল পাসপোর্ট দেওয়ার সন্দেহে যুক্তরাষ্ট্রের ওই কূটনীতিককে তুরস্কের পুলিশ গ্রেফতার করে । পরে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ১১ নভেম্বর ওই মার্কিন কূটনীতিককে প্রাথমিকভাবে ইস্তাম্বুল বিমানবন্দরে আটক করা হয়। ইস্তাম্বুল বিমানবন্দরে পাসপোর্ট হস্তান্তরের ঘটনাটি ঘটে। পাসপোর্ট দেওয়ার বিনিময়ে ওই মার্কিন কূটনীতিক ১০ হাজার ডলার পেয়েছেন। এই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

ঘটনায় জড়িত সিরিয়ান নাগরিককে তার নামের ‘আর এস’ আদ্যক্ষর দিয়ে চিহ্নিত করা হয়েছে।

ডেইলি সাবাহ জানিয়েছে, ওই কূটনীতিক লেবাননে মার্কিন দূতাবাসে কর্মরত। তাই তিনি তুরস্কে কূটনৈতিক সুরক্ষা পাবেন না। সেকারণেই তাকে গ্রেফতার করার অধিকার তুরস্কের আছে।

জাল পাসপোর্ট ইস্যুর অভিযোগে মার্কিন কূটনীতিককে গ্রেফতারের তথ্য প্রকাশ করতে তুরস্কের পুলিশ কেন এক মাসের বেশি সময় নিল, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি দেশটির পুলিশ।

পর্যবেক্ষকদের মতে, এমনিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক ভালো নয়। তার ওপর এভাবে তুরস্ক এক কূটনীতিককে গ্রেফতার করায় সম্পর্ক আরো খারাপ হতে পারে। এ বিষয়ে আঙ্কারায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories