Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

পুরুলিয়ায় কালীপুজোর রাতে ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে কুপিয়ে খুন

২০২৫ সালে দাঁড়িয়েও সমাজে রয়েগেছে মধ্যযুগীয় বর্বরতা। পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত চাপুরি গ্রামে সম্প্রতি ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। কালীপুজোর রাতে এক নিরীহ মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে তাঁর পরিবারেরই কয়েকজন সদস্য কুপিয়ে খুন করে বলে অভিযোগ উঠেছে। মৃত মহিলার ছেলেমেয়েদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই মহিলাকে পাড়ার কিছু লোক ডাইনি বলে অত্যাচার করছিল। পুজোর রাতে পারিবারিক অশান্তির জেরে ধারালো অস্ত্র নিয়ে একাধিকবার কোপানো হয় মহিলাকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ ইতিমধ্যেই মৃতার দেওর-সহ দুই জনকে গ্রেফতার করেছে।

এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আধুনিক প্রযুক্তির যুগেও কুসংস্কার আর অন্ধবিশ্বাস কতটা ভয়ংকর রূপ নিতে পারে। প্রশাসনের তরফে সচেতনতা বাড়ানোর নানা উদ্যোগ নেওয়া হলেও, এখনও বহু গ্রামে ডাইনি অপবাদে মহিলাদের খুন করা হচ্ছে। এই ধরনের ঘটনা নতুন নয়। গত বছর ময়ূরেশ্বরেও দুই আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদে পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়েছিল। এমনকি তাদের দেহ খালে ফেলে দেওয়া হয়। সেই ঘটনায়ও স্থানীয় মোড়ল-সহ ছয়জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ২০১৭ সালে ঝাড়গ্রামের এক বৃদ্ধা মহিলাকেও কুসংস্কারের বশবর্তী হয়ে খুন করা হয়েছিল। সেই মামলায় আদালত মৃত্যুদণ্ড দেয় অভিযুক্তকে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories