Friday, March 6, 2026
28.9 C
Kolkata

রাবেতা আদাবে ইসলামির ৩ দিনের অনুষ্ঠানে সেমিনারে উপস্থিত রইল দেশ-বিদেশের স্কলাররা

নিউ টাউনের হজ হাউসে তিন দিন ধরে চলা রাবেতা আদাবে ইসলামী-র অনুষ্ঠান রবিবার শেষ হয়েছে। এই সম্মেলনে দেশের বিভিন্ন রাজ্য থেকে বহু বিদ্বান ও গবেষক যোগ দেন। রাজ্যের নানা শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণার সঙ্গে যুক্ত প্রায় ১০০–এর বেশি বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করা হয়। মোট ১৬০ জন গবেষকের মধ্যে ১১৩ জন আরবি, ইংরেজি, উর্দু ও বাংলা ভাষায় প্রবন্ধ পাঠ করেন।

সম্মেলনে আলিগড় বিশ্ববিদ্যালয়, ভোপাল, লখনউ নাদয়াতুল উলুম বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়সহ নানা প্রতিষ্ঠানের ইসলামী স্কলাররা উপস্থিত ছিলেন। পাশাপাশি সৌদি আরব, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইসলামি গবেষকরাও অনলাইনে প্রবন্ধ পাঠ করেন। পুরো অনুষ্ঠানটি আয়োজন করে জিবরীল ইন্টারন্যাশনাল স্কুল, রাবেতা আদাবে ইসলামী ও উর্দু একাডেমি। আয়োজক কমিটির চেয়ারম্যান ডঃ সাবাহ ইসমাইল জানান, কলকাতায় এটি তৃতীয়বারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হল, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, অতিথিদের সেবা করতে পেরে তাঁরা আনন্দিত এবং ভবিষ্যতেও প্রতি বছর এ ধরনের আয়োজন করার চেষ্টা থাকবে। ডঃ ইসমাইল আরও জানান, উর্দু ভাষা ও সাহিত্যের বিকাশ এবং ইসলামী শিক্ষার প্রসারে এই ধরনের সেমিনার বড় ভূমিকা রাখে। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠকারী বিশিষ্ট প্রাবন্ধিক মহম্মদ শাহাবুদ্দিন নদভী বলেন, এই আলোচনা নতুন প্রজন্মকে ইসলাম সম্পর্কে আরও জানার সুযোগ করে দেবে এবং গবেষকদের কাজেও সহায়তা করবে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories