Friday, March 6, 2026
26.7 C
Kolkata

বাগে পেয়েও জিততে ব্যর্থ ভারত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র রাহানেদের

এনবিটিভি ডেস্কঃ তীরে এসে তরী ডুবল। জেতা ম্যাচ ড্র হয়ে গেল ভারতের। ম্যাচ বাঁচিয়ে নিল নিউজিল্যান্ড। শেষ বেলায় আজাজ পটেল এবং রচিন রবীন্দ্রর জুটি হারতে দিল না নিউজিল্যান্ডকে। শেষ উইকেটে ম্যাচ বাঁচালেন তাঁরা।

ভারতের জয়ের জন্য পঞ্চম দিনে দরকার ছিল ৯ উইকেট। প্রথম সেশনে একটিও উইকেট নিতে পারেননি রবিচন্দ্রন অশ্বিনরা। চিন্তা বাড়িয়ে দিয়েছিলেন ভারতীয় সমর্থকদের। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই টম লাথাম এবং উইলিয়াম সমারভিলের জুটি ভেঙে দেন উমেশ যাদব। রাতপ্রহরী সমেরভিলেকে ফিরিয়ে দেন তিনি। সেই সেশনে পড়ে তিনটি উইকেট। চা বিরতিতে যাওয়ার সময় ১২৫ রানে চার উইকেট হারায় নিউজিল্যান্ড। শেষ সেশনে দরকার ছিল ৬টি উইকেট।

কেন উইলিয়ামসনের উইকেট নেন রবীন্দ্র জাডেজা। জয়ের আশা বাড়ে ভারতের। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

কানপুর টেস্টে জয়ের অন্যতম কাণ্ডারি অবশ্যই শ্রেয়স আয়ার। অভিষেক ম্যাচে শতরান এবং পরের ইনিংসে অর্ধশতরান করে নজর কাড়েন তিনি। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন অক্ষর পটেল। তাঁর ফলে ৪৯ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ঋদ্ধিমান সাহার অপরাজিত ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে নিউজিল্যান্ডকে ২৮৪ রানের লক্ষ্য দেয় ভারত।

৩ ডিসেম্বর থেকে শুরু মুম্বই টেস্ট। সেই ম্যাচে দলে ফিরছেন বিরাট কোহলি। উইলিয়ামসনদের সেই ম্যাচে হারালেই ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নেবে ভারত।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories