Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

আসন্ন শ্রীলঙ্কা সফরে ভারতের জাতীয় দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়ই

আসন্ন শ্রীলঙ্কা সফরে ভারতের জাতীয় দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়ই (Rahul Dravid)। বোর্ডের এক কর্তা এই জল্পনাতে সিলমোহর দিয়েছেন। সংবাদসংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন,’ভারতের কোচিং স্টাফ যেহেতু ওই সময় ইংল্যান্ডে থাকবে, সুতরাং ওই সময় দ্রাবিড় যদি দায়িত্ব নেন, তাহলে সেটা অনূর্ধ্ব-১৯ এবং ভারতীয় এ দলের ক্রিকেটারদের জন্য ভালই হবে। কারণ, জুনিয়র ও এ দলের কোচ থাকাকালীন এই সব ক্রিকেটারদের সঙ্গেই কাজ করেছেন দ্রাবিড়।’

ভারতীয় জুনিয়র এবং এ দলের দায়িত্ব নিয়ে বিশ্বজয় করেছিলেন দ্রাবিড়। ব্যাট হাতে যেমন ছিলেন দলের স্তম্ভ, তেমনই কোচ হিসেবেও শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। স্বাভাবিক ভাবেই শ্রীলঙ্কায় ভারতের দ্বিতীয় একাদশের দায়িত্ব নিতে দ্রাবিড়কেই অনুরোধ করেছে বিসিসিআই। বোর্ড সূত্রের খবর, দ্রাবিড়ের পাশাপাশি বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কায় যাবেন পরশ মাম্বরে। আসলে, করোনা কালে বিদেশ সফরে যাওয়ার জন্য নানাধরনের বাধ্যবাধকতার সম্মুখীন হতে হচ্ছে বিসিসিআইকে। সে দেশের কোয়ারেন্টাইনের নিয়ম পালন থেকে ক্রিকেটারদের সুরক্ষা, সবদিকেই নজর রাখতে হবে। জুলাইতে একদিকে যেখানে ইংল্যান্ডে থাকবেন বিরাট কোহলিরা, ঠিক সেই সময়ই অন্যদিকে আরেক ভারতীয় দল যাবে শ্রীলঙ্কায়। স্বাভাবিকভাবেই রবি শাস্ত্রী (Ravi Shastri) এবং নিয়মিত কোচিং স্টাফের সদস্যরা থাকবেন বিরাটদের সঙ্গে। সেক্ষেত্রে শ্রীলঙ্কায় ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের কোচের ভূমিকায় কাকে দেখা যাবে, সেটা নিয়ে জল্পনা ছিল। যার অবসান ঘটিয়ে দিলেন বোর্ড কর্তা।

আগামী ১৩ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ভারতের (Team India)। পরের ম্যাচ দু’টি যথাক্রমে ১৬ ও ১৯ জুলাই। টি-টোয়েন্টি সিরিজ শুরু ২২ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ২৪ ও ২৭ তারিখ। প্রথমে শোনা যাচ্ছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে হয়তো পাঁচটি টি-টোয়েন্টি খেলবেন হার্দিকরা। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বলে খবর। যা খবর, ৫ জুলাই শ্রীলঙ্কা পৌঁছনোর কথা ভারতীয় দলের। ফিরবে ২৮ জুলাই। শ্রীলঙ্কায় পা রেখেই এক সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের। সেই কোয়ারেন্টাইন আবার দু’ভাগে বিভক্ত। প্রথম তিনদিন পুরোপুরি ঘরবন্দি থাকতে হবে। পরের চারদিন অনুশীলন করতে পারবেন তাঁরা। তবে সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories