লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এক তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ট্রাম্প-ভীতু’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, মোদি এতটাই ট্রাম্পের প্রভাবে থাকেন যে, ভারত রাশিয়া থেকে তেল কিনবে কি না, সে সিদ্ধান্তও প্রেসিডেন্ট ট্রাম্প দিচ্ছেন।
রাহুল গান্ধির অভিযোগ, ট্রাম্প বারবার মোদিকে অপমান করছেন, ধমক দিচ্ছেন, কিন্তু তারপরেও মোদি তাঁকে অভিনন্দন জানাচ্ছেন, চুপচাপ সব মেনে নিচ্ছেন। এমনকি, ভারতের অর্থমন্ত্রী আমেরিকা সফর বাতিল করেছেন, মিশরের এক আন্তর্জাতিক বৈঠকে আমন্ত্রণ পেলেও মোদি যাননি। এসবই নাকি ট্রাম্পকে খুশি রাখার চেষ্টা।


