Friday, March 6, 2026
26.7 C
Kolkata

রাহুল গান্ধীর ভোটচুরি অভিযোগে নড়েচড়ে বসছে সুপ্রিম কোর্ট, প্রথম শুনানি ১৩ অক্টোবর

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উত্থাপিত ভোটচুরির অভিযোগ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রথম শুনানি আগামী ১৩ অক্টোবর সুপ্রিম কোর্টে হতে চলেছে। এই মামলাটি দায়ের করেছেন আইনজীবী রোহিত পাণ্ডে। তিনি আদালতের কাছে আর্জি জানিয়েছেন, রাহুল গান্ধীর অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্ত কমিটি (এসআইটি) গঠন করা হোক।

আবেদনে আরও বলা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশের কোথাও ভোটার তালিকায় কোনও ধরনের সংশোধন বা চূড়ান্তকরণ করা উচিত নয়। রোহিত পাণ্ডে দাবি করেছেন, নির্বাচন কমিশনকে ভোটার তালিকা তৈরিতে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বজায় রাখতে নির্দিষ্ট নির্দেশিকা জারি করতে হবে। পাশাপাশি, একই নাম যদি একাধিক কেন্দ্রে থেকে থাকে, তা যেন চিহ্নিত করে অবিলম্বে বাদ দেওয়া হয়।

অন্যদিকে রোহিত পাণ্ডে তার আবেদনে উল্লেখ করেছেন, গত ৭ আগস্ট রাহুল গান্ধী এক সাংবাদিক বৈঠকে বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপুর বিধানসভা এলাকায় ভোটার তালিকা জালিয়াতির অভিযোগ তুলেছিলেন। তার দাবি, বৈধ ভোটারদের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে, এবং সেখানে প্রায় ৪০,০০৯ জন অবৈধ ভোটার ও ১০,৪৫২ জনের নাম ডুপ্লিকেট হিসেবে তালিকাভুক্ত। আদালত এখন এই গুরুতর অভিযোগের প্রাথমিক শুনানিতে কী রায় দেয়, তা নিয়েই চলছে রাজনৈতিক মহলে চরম কৌতূহল।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories