SIR বাতিলের দাবিতে বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র দিল্লি। ৩০০ জনের কাছাকাছি সাংসদ সামিল হয় এই অভিযানে। তুমুল ধস্তাধস্তির মাঝে অসুস্থ হয়ে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, আরামবাগের সাংসদ মিতালি বাগ। এদিকে দিল্লি পুলিশের তরফে গ্রেফতার করে বাসে তোলা হয়েছে রাহুল গান্ধী, এ এ রহিম প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে -সহ ১০০-এর বেশি সাংসদকে।


