Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

শাহরুখ খানের শেষবেলার ঝড়ে পাঞ্জাবের কাছে হার নাইটদের

এনবিটিভি ডেস্ক: ম্যাচের প্রথম ওভারেই ময়াঙ্ক আগরওয়ালের লোপ্পা ক্যাচ পড়ল তাঁর হাত থেকে। দীর্ঘদিন আইপিএল-এ খেলার সুবাদে অইন মর্গ্যান ভালই জানেন ময়াঙ্কের মতো ব্যাটসম্যান এক বার জীবন পেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। ঠিক সেটাই হল বৃহস্পতিবার। প্রথম ময়াঙ্কের ঝড়, তারপর অধিনায়ক কেএল রাহুলের ঠান্ডা মাথার ইনিংসে ভর করে কলকাতাকে ৫ উইকেটে হারিয়ে দিল পঞ্জাব। হেরে গিয়ে প্লে-অফের রাস্তা আরও কঠিন হল কেকেআর-এর।

বরং সেই জায়গা কেড়ে নিলেন শাহরুখ খান। বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা পঞ্জাব দলের মালিক। এ বারই নিলামে শাহরুখকে কিনেছে পঞ্জাব। নিজের দলের শাহরুখকে দিয়েই বিপক্ষ দলের শাহরুখকে মাত করে দিলেন তিনি। শেষ বেলায় কিছুটা চাপে পড়েছিল পঞ্জাব। কিন্তু শাহরুখের ৯ বলে ২২ রান জয় এনে দিল পঞ্জাবকে। জয়ের ছক্কাও এল তাঁর ব্যাট থেকে।

শুক্রবার ব্যাট হাতে ফের ভেলকি দেখিয়েছিলেন কেকেআর-এর বেঙ্কটেশ আয়ার। শেষ ওভারে তাঁর হাতেই বল তুলে দেন মর্গ্যান। দ্বিতীয় বলে বিধ্বংসী রাহুলকে ফিরিয়ে সাময়িক স্বপ্নও তিনি দেখিয়েছিলেন কেকেআর-কে। কিন্তু ততক্ষণে ম্যাচ জেতার যাবতীয় আশা কার্যত শেষ হয়ে গিয়েছে। জেতার জন্য শেষ ওভারে মাত্র পাঁচ রান দরকার ছিল। সেটা আটকানো সম্ভব হয়নি বেঙ্কটেশের পক্ষে। ফলে গোটা ম্যাচে ব্যাট এবং বল হাতে তাঁর কামাল সত্ত্বেও হারতে হল কেকেআর-কে।

বরং সেই জায়গা কেড়ে নিলেন শাহরুখ খান। বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা পঞ্জাব দলের মালিক। এ বারই নিলামে শাহরুখকে কিনেছে পঞ্জাব। নিজের দলের শাহরুখকে দিয়েই বিপক্ষ দলের শাহরুখকে মাত করে দিলেন তিনি। শেষ বেলায় কিছুটা চাপে পড়েছিল পঞ্জাব। কিন্তু শাহরুখের ৯ বলে ২২ রান জয় এনে দিল পঞ্জাবকে। জয়ের ছক্কাও এল তাঁর ব্যাট থেকে।

গত দু’ম্যাচে কেকেআর-এর ওপেনিং জুটি গড়ে ওঠেনি। শুক্রবারের ম্যাচও তার ব্যতিক্রম নয়। তৃতীয় ওভারের অর্শদীপ সিংহের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে গেলেন শুভমন গিল। পরিত্রাতা হিসেবে ফের দেখা দিলেন বেঙ্কটেশ এবং রাহুল ত্রিপাঠি। আগের ম্যাচগুলিতেও যে ভাবে তারা দ্বিতীয় উইকেটে রান তুলেছিলেন, এই ম্যাচেও তাই দেখা গেল। প্রাথমিক ধাক্কা সামলে কেকেআর-কে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দু’জনে।

দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়লেন রাহুল এবং বেঙ্কটেশ। এরপর রবি বিষ্ণোইয়ের বলে ফেরেন রাহুল। চার নম্বরে নীতীশ রানাকে আগেও দায়িত্ব নিয়ে খেলতে দেখা গিয়েছে। শুক্রবার তিনি বেঙ্কটেশের সঙ্গে জুটি বেঁধে ফের দায়িত্ব নিয়ে খেললেন তিনি।

পঞ্জাবকে বরাবর ভরসা দিয়েছে ওপেনিং জুটি। শুক্রবার ময়াঙ্কের ক্যাচ শুরুতে ফেলে কেকেআর অধিনায়ক যে বিপদে ফেললেন, তা থেকে বেরোতে পারল না দল। ৪০ রান করে সেই মর্গ্যানের হাতে ক্যাচ দিয়েই ময়াঙ্ক ফিরলেও, ততক্ষণে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়ে গিয়েছেন। নিকোলাস পুরান, এডেন মার্করাম এবং দীপক হুডাকে পরপর হারানোয় একসময় চাপে পড়েছিল পঞ্জাব। শেষ ওভারে ফিরে যাওয়ার আগে পর্যন্ত দুর্দান্ত খেললেন রাহুল। যোগ্য নেতার মতোই প্রায় শেষ পর্যন্ত থেকে দলের জয় নিশ্চিত করে এলেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories