Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

করোনা রোগীদের দ্রুত অক্সিজেন সরবরাহে তৈরি হচ্ছে গ্রিন করিডোর,ছুটবে অক্সিজেন এক্সপ্রেস

নিউজ ডেস্ক : সারা দেশে লাগামছাড়া ভাবে বাড়ছে কোভিড। দৈনিক সংক্রমণের সংখ্যা প্রায় ৩ লাখের কাছাকাছি। মৃত্যুর সংখ্যা ও বাড়ছে পাল্লা দিয়ে। ঘাটতি তৈরি হয়েছে হাসপাতালের শয্যা, অক্সিজেন আর ওষুধের। এবার সাহায্যে এগিয়ে এল ভারতীয় রেল। ট্রেনে করেই এবার বিভিন্ন রাজ্যে অক্সিজেন সিলিন্ডার এবং তরল অক্সিজেনের ট্যাঙ্ক পৌঁছনো হবে। দ্রুত সরবরাহের জন্য গ্রিন করিডোর তৈরি হবে। অর্থাৎ কোনও স্টেশন বা ক্রসিংয়ে না থেমেই গন্তব্যে পৌঁছতে পারবে এই অক্সিজেন এক্সপ্রেস।

ট্রেনে অক্সিজেন জোগানের খবর টুইট করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল। তিনি বলেন, ‘‌কোভিডের বিরুদ্ধে যুদ্ধে সব চেষ্টাই করতে চায় রেল। রোগীদের কাছে দ্রুত অক্সিজেন পৌঁছতে আমরা গ্রিন করিডোরের মাধ্যমে অক্সিজেন এক্সপ্রেস চালাব।’‌ বিবৃতিতে এও বলা হল, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র ট্রেনে করে অক্সিজেন জোগানের অনুরোধ করেছিল।

অন্য একটি টুইটে রেলমন্ত্রী জানালেন, ট্রেনের মধ্যেই আইসোলেশন বেডের ব্যবস্থা করেছে রেলমন্ত্রক। রাজ্যের চাহিদা অনুযায়ী ৩ লক্ষ আইসোলেশন বেডের ব্যবস্থা হতে পারে ট্রেনে। গয়াল বেশ কিছু পরিসংখ্যানও তুলে ধরলেন। লিখলেন, দিল্লির শকুর বস্তি স্টেশনে ৫০টি কামরা আইসোলেশন সেন্টারে পরিণত করা হয়েছে। সেখানে ৮০০টি শয্যা রয়েছে। আনন্দ বিহার স্টেশনেও ২৫টি কামরা আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories