Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

রাজস্থানের নতুন সম্পত্তি বিল ঘিরে উদ্বেগ: মুসলিম ও আদিবাসীদের টার্গেট করার আশঙ্কা সংগঠনগুলির

রাজস্থানে বিজেপি সরকারের প্রস্তাবিত নতুন সম্পত্তি আইন ঘিরে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে মুসলিম সংগঠন ও মানবাধিকার গোষ্ঠীগুলি। তাদের অভিযোগ, ‘অশান্ত এলাকা’ চিহ্নিত করার নামে এই আইন সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়কে নিশানা করতে ব্যবহার করা হতে পারে।

‘রাজস্থান প্রোহিবিশন অব ট্রান্সফার অব ইমুভেবল প্রপার্টি… বিল ২০২৬’ অনুযায়ী, সরকার কোনও এলাকাকে ‘অশান্ত’ ঘোষণা করলে সেখানে জমি-বাড়ি কেনাবেচার জন্য প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক হবে। অনুমতি ছাড়া লেনদেন করলে তা বাতিল বলে গণ্য হবে এবং জেল পর্যন্ত হতে পারে। সরকার দাবি করেছে, দাঙ্গা বা অশান্তির সময় জোর করে কম দামে জমি বিক্রি ঠেকাতেই এই আইন।

তবে মুসলিম সংগঠনগুলির বক্তব্য, ‘জনসংখ্যার ভারসাম্য বদলের’ যে যুক্তি দেখানো হচ্ছে, তা আসলে মুসলিমদের দিকেই ইঙ্গিত করছে। তাদের আশঙ্কা, এই আইনের ফলে মুসলিমদের অন্য এলাকায় বাড়ি কেনা কার্যত অসম্ভব হয়ে উঠবে। বিরোধী দল কংগ্রেসও এই বিলকে বিজেপির সাম্প্রদায়িক মানসিকতার প্রতিফলন বলে আখ্যা দিয়েছে।

আইন বিশেষজ্ঞদের মতে, স্পষ্ট মানদণ্ড ছাড়া প্রশাসনের হাতে এত ক্ষমতা দিলে তার অপব্যবহারের আশঙ্কা থেকেই যায়। এই বিল বিধানসভায় পেশ হওয়ার আগেই রাজ্যজুড়ে বিতর্ক আরও জোরালো হচ্ছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories