Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিজেপি শাসিত রাজস্থানে স্কুলের বিল্ডিং ভেঙে ৭ জন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক!

রাজস্থানের ঝালাওয়ার জেলার পিপলোদি গ্রামে একটি সরকারি স্কুল ভবন ধসে আটজন শিক্ষার্থীর মৃত্যু এবং ৩০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনা বিজেপি শাসিত রাজ্য সরকারের জঘন্য অবহেলার নমুনা। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে, যখন জরাজীর্ণ ভবনে বসে ছিল ক্লাস সেভেনের ছাত্রছাত্রীরা। বৃষ্টির কারণে তাদের বাইরে না নিয়ে ভিতরে রাখা হয়েছিল, অথচ ভবনের অবস্থা ছিল অত্যন্ত জরাজীর্ণ। স্থানীয়রা বারবার অভিযোগ করলেও প্রশাসন কানে তোলেনি। এমনকি বিজেপি বিধায়ক প্রতাপ সিংহ সিংভির সতর্কবার্তাও উড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবী করা হচ্ছে। এই ঘটনায় পাঁচ শিক্ষককে সাসপেন্ড করা হলেও মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। তাদের নিজস্ব এলাকায় এমন লজ্জাজনক ঘটনা রাজ্যের শিক্ষা ব্যবস্থার বাস্তবতা উন্মোচন করেছে। শিশুদের জীবন নিয়ে এমন নির্মম ছিনিমিনি খেলা ক্ষমার অযোগ্য। সরকারের উদাসীনতা ও অপরিকল্পিত শাসনের ফল ভোগছে নিরীহ পরিবারগুলো। এই ঘটনা প্রমাণ করে, বিজেপির শাসনে জনগণের নিরাপত্তা ও শিক্ষার প্রতি কোনো গুরুত্ব নেই। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে, কিন্তু সরকারের ভূমিকা যে অপরাধমূলক, তা অস্বীকার করা যায় না।

এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা শোক প্রকাশ করেছেন। কিন্তু শোকপ্রকাশ আর টুইট করে দায়িত্ব শেষ হয় না। বিজেপি সরকারের উচিত ছিল এই দুর্ঘটনা ঘটার আগে পদক্ষেপ নেওয়া। গ্রামবাসীদের অভিযোগ বিধায়কের চিঠি সত্ত্বেও কেন কোনও ব্যাবস্থা নেওয়া হল না? এই প্রশ্নের উত্তর দিতে হবে সরকারকে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories