Friday, March 6, 2026
21.9 C
Kolkata

রোজা রাখা ব্যক্তির জন্য খুলে যাবে জান্নাতের রাইয়ান দরজা

পবিত্র রমযান মাস ও রোযার গুরুত্ব নিয়ে ইসলামি সূত্রে নানা বর্ণনা পাওয়া যায়। হাদিস শরিফে রোযার ফজিলত ও তাৎপর্য সম্পর্কে স্পষ্ট নির্দেশনা এসেছে। বিশিষ্ট সাহাবি আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত আছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি দিনও রোযা পালন করে, তবে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে সত্তর বছরের পথ দূরে সরিয়ে দেন। এই বর্ণনাটি সহিহ হাদিস গ্রন্থগুলোতে উল্লেখ রয়েছে।

অন্য এক হাদিসে সাহল বিন সা’দ (রা.) জানান, জান্নাতে ‘রাইয়ান’ নামে একটি বিশেষ দরজা থাকবে। কেয়ামতের দিন রোযাদারদের সে দরজা দিয়ে ডাকা হবে। সবশেষ রোযাদার প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে।

আবু হুরায়রা (রা.) সূত্রে জানা যায়, পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমযান থেকে পরবর্তী রমযান— এসব আমল মাঝের ছোট গুনাহসমূহ মাফের কারণ হয়, যদি বড় গুনাহ থেকে বিরত থাকা যায়। আরও বর্ণনায় এসেছে, যে ব্যক্তি রমযানের রোযা যথাযথভাবে আদায় করে এবং খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। ইসলামি চিন্তাবিদরা বলেন, রোযা শুধু না খেয়ে থাকা নয়; এটি আত্মসংযম ও তাকওয়া অর্জনের শিক্ষা দেয়।

তবে রোযা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলার ব্যাপারে কঠোর সতর্কবার্তাও রয়েছে। হাদিসে বলা হয়েছে, বৈধ কারণ ছাড়া রমযানের একটি রোযা নষ্ট করলে সারা জীবন নফল রোযা রাখলেও তার পূর্ণ ক্ষতিপূরণ হয় না। ইসলামের মূল ভিত্তির অন্যতম অংশ হলো রমযানের রোযা। তাই ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এই ইবাদত গুরুত্ব ও মর্যাদার সঙ্গে পালনের আহ্বান জানিয়েছেন আলেমরা।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories