Friday, March 6, 2026
28.9 C
Kolkata

ভেজ বিরিয়ানির পরিবর্তে নন-ভেজ বিরিয়ানি পরিবেশন করায় রেস্তোরাঁ মালিককে হতে হলো খুন!

ঝাড়খণ্ডের রাঁচিতে বিজয় কুমার নাগ নামক এক রেস্তোরাঁর মালিককে শনিবার রাত সাড়ে ১১টার দিকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার কারণ ছিল নিরামিষ বিরিয়ানির বদলে ভুলবশত আমিষ বিরিয়ানির পরিবেশন।
স্থানীয় কাঙ্কে-পিথোরিয়া রোডের এই রেস্তোরাঁতে শনিবার রাতে একজন গ্রাহক পার্সেল হিসেবে নিরামিষ বিরিয়ানির জন্য আসেন। খাবার নিয়ে যাওয়ার পর তিনি আরও কয়েকজনকে নিয়ে রেস্তোরাঁয় ফিরে আসেন বলে জানা যায়। তার অভিযোগ, নিরামিষ বিরিয়ানির জায়গায় তাকে আমিষ বিরিয়ানি দেওয়া হয়েছিল।

তাদের মধ্যে একজন আচমকাই রেস্তোরাঁর মালিক বিজয় কুমার নাগের দিকে গুলি ছোড়ে। তারপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানাচ্ছে, নিহতের দেহ ময়নাতদন্তের জন্য রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে পাঠানো হয়েছে। এদিকে অভিযুক্তদের ধরতে ইতিমধ্যেই পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার সকালে স্থানীয় জনতা কাঙ্কে-পিথোরিয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ দ্রুত অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেয়ার পর অবরোধ উঠে যায়।
কাঠোর হলেও ঘটনার নেপথ্য বিষয় খতিয়ে দেখছে পুলিশ। কাঙ্কে থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রকাশ রজক বলেন, অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা তদন্তে ধরা হবে। সমাজে ননভেজ না খাওয়ার জন্য হত্যাকাণ্ডের মতো ঘটনা খুবই উদ্বেগজনক বলে জানান তিনি।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories