Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

নাম জিজ্ঞেস করায় ডেলিভারি বয়কে বেধড়ক মারধরের অভিযোগ উঠল রানীনগর- ২ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে

এনবিটিভি ডেস্ক: ব্লু ডার্ট কোম্পানির ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ উঠল খোদ রাজ্যের শাসক দলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। রানীনগর-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলমের এই অমানবিক আচরণে নিন্দার ঝড় উঠছে রাজ্যজুড়ে। আহত যুবকের নাম সজিবুর রহমান, বয়স ৩১। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরের গোধনপাড়া সংলগ্ন এলাকায়।

কী এমন হয়েছিল সেদিন, যে এমন ক্ষিপ্র হয়ে উঠলেন সভাপতি?

ডেলিভারি বয় সজিবুর জানিয়েছেন, প্রতিদিনের মতো রবিবারও ব্লু ডার্টের বিভিন্ন জিনিসপত্র নিয়ে ডেলিভারির উদ্দেশ্যে ডোমকল থেকে রওনা দেন সজিবুর। রানীনগর পৌঁছোনোর আগেই তিনি শাহ আলমকে ফোন করে বলেন, এক্সিস ব্যাঙ্কের কার্ডের ডেলিভারির ভেরিফাই করার জন্য। বাড়ি পৌছে ফের নাম জিজ্ঞাসা করায় রেগে লাল হয়ে যান শাহ আলম। তারপর ডেলিভারি বয়কে বেধড়ক মারধর করা হয়। তবে এখানেই থামেননি তৃণমূলের এই সভাপতি। পরবর্তীতে গাছে বেঁধেও তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। তবে ডেলিভারি বয়ের গাড়ি, ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিলেও পরে তা ফেরত দেওয়া হয় বলে জানা গিয়েছে। সভাপতির এই পৈশাচিক নির্যাতনের খবর পেয়ে ডেলিভারি বয়কে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন তাঁর পরিবারের সদস্যরা। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

তবে পরিবারের সদস্যদের অভিযোগ, এই ঘটনার খবর শোনার পর সজিবুরের ভাই রানীনগর থানায় গিয়ে ভাইকে সভাপতির বাড়ি থেকে উদ্ধার করার অনুরোধ করেন পুলিশকে। কিন্তু পুলিশ তা কানপাত করেননি। প্রশাসনের সদস্যের এই অমানবিক আচরণ ও পুলিশ প্রশাসনের এমন অনীহা মনোভাব যদি হয়, তাহলে সাধারণ মানুষ কি করবে? প্রশ্ন তুলছে সজিবুরের পরিবার।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories