Friday, March 6, 2026
32.6 C
Kolkata

আজ প্লে-অফে কোহলিদের বিরুদ্ধে এগিয়ে থেকেই খেলতে নামছেন মর্গানরা

এনবিটিভি ডেস্ক: আজ আইপিএলের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা ও ব্যাঙ্গালোর। পরিসংখ্যানের বিচারে বিরাট কোহলীর বেঙ্গালুরুর থেকে কিছুটা হলেও এগিয়ে থেকে নামছে অইন মর্গ্যানের কলকাতা।

আইপিএল-এ দুই দল এখনও পর্যন্ত মোট ২৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে কলকাতা জিতেছে ১৫ বার, বেঙ্গলুরু জিতেছে ১৩ বার।

 

শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চার বারই জিতেছে বেঙ্গালুরু। শেষ ম্যাচটি জিতেছে কলকাতা। সেটি ছিল চলতি আইপিএল-এ লিগ পর্বের শেষ ম্যাচ। কেকেআর জেতে ৯ উইকেটে।

দুই দলের যে ২৮টি ম্যাচ হয়েছে, তার মধ্যে ১৭টি ম্যাচেই কেকেআর প্রথমে ব্যাট করেছে। তার মধ্যে জিতেছে সাতটি। প্রথমে ব্যাট করে কোহলীরা জিতেছেন মাত্র তিনটি ম্যাচ।

রান তাড়া করায় কিছুটা হলেও এগিয়ে কোহলীরা। পরে ব্যাট করে কলকাতা যেখানে আটটি ম্যাচ জিতেছে, সেখানে বেঙ্গালুরু জিতেছে ১০টি ম্যাচ।

প্লে-অফ পর্যায়ে আগে কখনও কলকাতা ও বেঙ্গালুরু মুখোমুখি হয়নি। তবে আজ কি হয় সেটা সময় বলবে।

 

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories