Friday, March 6, 2026
26.7 C
Kolkata

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম পর্বে ৩-১ গোলে জয় পেল জিনেদিন জিদানের দল

লিভারপুলের বিরুদ্ধে জয় পেল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম পর্বে ৩-১ গোলে জয় পেল জিনেদিন জিদানের দল। অন্য দিকে ম্যাঞ্চেস্টার সিটি জিতল ২-১ গোলে। বরুসিয়া ডর্টমন্ডের বিরুদ্ধে জয় পেল পেপ গুয়ার্দিওলার দল।

রিয়ালের ঘরের মাঠে প্রথম পর্বের ম্যাচে লিভারপুলকে হারিয়ে দিলেন করিম বেঞ্জেমারা। ভিনিসিয়স জুনিয়রের জোড়া গোলে জয় পেল রিয়াল। ২৭ মিনিটের মাথায় গোল করেন রিয়ালের তরুণ স্ট্রাইকার। ৩৬ মিনিটে সেই ব্যবধান বাড়ান মার্কো অ্যাসেনসিয়ো। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান মহম্মদ সালাহ। তবে বিপক্ষকে বেশিক্ষণ স্বস্তি পেতে দেয়নি জিদানের দল। ৬৫ মিনিটের মাথায় ফের গোল করেন ভিনিসিয়স। দ্বিতীয় পর্বে খেলতে নামার আগে বেশ কিছুটা সুবিধাজনক জায়গায় রিয়াল। তবে লিভারপুলের সুবিধা বাইরের মাঠে ১ গোল করে রাখায়। নিজেদের মাঠে খেলার সময় সেই সুবিধা নিতে পারেন কি না নজর থাকবে সেই দিকেই।

ম্যাঞ্চেস্টারও জয় পেল ঘরের মাঠে। ১৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। প্রথমার্ধে এগিয়ে থেকেই শেষ করে ম্যাঞ্চেস্টার। ৮৪ মিনিটের মাথায় ডর্টমন্ডের হয়ে সমতা ফেরান মার্কো রিউস। তবে বেশিক্ষণ সেই সমতা ধরে রাখতে পারেনি ডর্টমন্ড। তরুণ ফিল ফডেনের গোলে শেষ মুহূর্তে গোল পায় ম্যাঞ্চেস্টার। সেই গোলেই প্রথম পর্বের ম্যাচে জয় তুলে নিল গুয়ার্দিওলার দল।

বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে চেলসির মুখোমুখি হবে এফসি পোর্তোর। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে নামবে প্যারিস সঁ জঁ।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories