Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মোদীকে ধন্যবাদ দিচ্ছে কানাডা সরকার?! দেখুন এই অপপ্রচারের পিছনের রহস্য

নিউজ ডেস্ক : উত্তর আমেরিকার দেশ, কানাডার গ্রেটার টরেন্টো শহর এলাকার রাস্তার ওপরে বৃহৎ বৃহৎ বিলবোর্ড দৃশ্যমান। যাতে লেখা Thank you India and PM Modi। আর এমন কিছু বিলবোর্ডের ছবি নিয়ে হইচই পড়ে গেছে ভারতের মোদি ঘনিষ্ঠ সংবাদমাধ্যমগুলোতে। সবাই এটা প্রমাণে ব্যস্ত যে করোনা ভ্যাকসিন কানাডাকে পাঠানোর জন্যই মোদিকে ধন্যবাদ জানাচ্ছে কানাডার জনগণ এবং সরকার। কিন্তু আদতে বাস্তবতাটা সম্পূর্ণ বিপরীত। বিলবোর্ড লাগানো হয়েছে কানাডার জনগণ বা সরকারের তরফ থেকে নয় কানাডার হিন্দুত্ববাদী এক সংগঠনের তরফ থেকে। কানাডার এক হিন্দুত্ববাদী সংগঠন নাম “হিন্দু ফোরাম কানাডা,” এই বিলবোর্ড গুলি লাগিয়েছে বলে জানা গেছে।

অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদন করে বিশ্বের বহু দেশে পাঠিয়েছে এখনও পর্যন্ত। কানাডা তাদের মধ্যে অন্যতম। কানাডায় ২০ লাখ করোনা ভ্যাকসিন পাঠানোর কথা।

এমনকি এই বিলবোর্ডগুলোর নিচের অংশে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে সেখানে হিন্দু ফোরাম কানাডা কথাটি পরিষ্কারভাবে লেখা রয়েছে। সুতরাং অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদন করে কানাডায় পাঠিয়েছে বলে কানাডার সাধারণ জনগন মোদিকে যে ধন্যবাদ জ্ঞাপন করছে ব্যাপারটা এমন নয়। বরং অনেকে এর পিছনে কানাডায় ওই হিন্দুত্ববাদী সংগঠনটির মোদী ঘনিষ্ঠ সদস্যদের প্রকৃত উদ্দেশ্য নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। ভারতে বর্তমানে ৫ টি রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন এবং এর মধ্যে আসাম ছাড়া সবগুলো রাজ্যেই বিজেপি বেকায়দায় রয়েছে। তাই বিজেপিকে নির্বাচনগুলোর আগে বাড়তি খানিকটা সুবিধা করে দিতে হিন্দু ফোরাম নামক ওই সংগঠন এমন করেছে বলে মনে করছেন অনেকে। আর প্রত্যাশা মতো ভারতের মোদী ঘনিষ্ট মিডিয়া বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোরালো প্রচার শুরু করেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories