Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

আগুনে রোনাল্ডো! হ্যাটট্রিকে অনন্য রেকর্ড, বিশ্বকাপের টিকিট পেল ডেনমার্কও

প্রথমার্ধে ১৭ মিনিটে তিনটি গোল করে পর্তুগাল। এর মধ্যে দুটি গোল করেন ক্রিস্টিয়ানো রোলান্ডো। ম্যাচের ৮৭ মিনিটে আরও একটি গোল পায় রোলান্ডো। ঝলমলে হ্যাটট্রিক, উজ্জ্বল রোনালদোও। সব মিলিয়ে তার দল পর্তুগাল করলো গোল উৎসব। স্তাদিও আলগ্রেভে মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৫-০ গোলে লুক্সেমবার্গকে হারিয়েছে পর্তুগাল।

আট মিনিটে রোনালদোর সফল স্পট কিকে এগিয়ে যায় পর্তুগাল। দুই মিনিট পর আবার পেনাল্টি পায় পর্তুগাল। ডি-বক্সে রোনালদোকেই ফাউল করেন লুক্সেমবার্গ গোলরক্ষক এন্থনি মরিস। এবারো রোনালদোর লক্ষ্যভেদ। কিন্তু পেপে ডি বক্সে ঢুকে যাওয়ায় পুনরায় কিক নেন রোনালদো। করেন গোলও।

১৭ মিনিটে সিলভার পাসে লুক্সেমবার্গের জাল কাপান ফার্নান্দেস। ৩-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। ৪২ মিনিটে হ্যাটট্রিক হয়ে যেতে পারত রোনালদোর। কিন্তু তার নেয়া শট প্রতিহত করেন মরিস।

৬৮ মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে রোনালদোর দুর্দান্ত বাইসাইকেল কিক কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান মরিস। প্রাপ্ত সেই কর্ণারেই হেডে গোল করেন ফার্নান্দে।
৮৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ হয় রোনালদোর। রুবেন নেভেসের দুর্দান্ত ক্রসে হেডে গোল করেন CR7। পর্তুগালের হয়ে রোনালদোর এটি দশম হ্যাটট্রিক।

ডেনমার্ক মঙ্গলবার অস্ট্রিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে দিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। একমাত্র গোল জোয়াকিম মেহলের। গ্রুপ এফ-এ তারা প্রথম স্থানেই শেষ করবে। এখনও পর্যন্ত সবক’টি ম্যাচ জিতেছে তারা। গোল করেছে ২৭টি, তবে একটিও গোল খায়নি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories