Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

বিয়েবাড়িতে ঘটে গেল ভয়ংকর কাণ্ড, ছাদ ভেঙ্গে পড়ে মাটিতে পড়ে গেল বর কনে সহ আত্মীয়রা

সমাজমাধ্যমে তোলপাড় ফেলেছে এক বিয়েবাড়ির ভিডিও। ভাইরাল দৃশ্যে দেখা গেছে, বিয়ের রীতিনীতি চলাকালীন হঠাৎ মণ্ডপের পাশের ছাদ ভেঙে নীচে পড়ে যান একদল আত্মীয়। ‘ঘর কা কলেশ’ নামক এক্স হ্যান্ডলে পোস্ট হওয়া ৩১ সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায়, পুরোহিতের সামনেই পাত্র-পাত্রী বসে আছেন। চারপাশে আত্মীয়দের ভিড়। এমন সময় বাঁ দিকের ঢালাই খসে ছাদে বিশাল গর্ত তৈরি হয়। সেই ফাঁক দিয়েই ধসে পড়েন বেশ কয়েকজন।

ভিডিওতে ধীরে ধীরে ধ্বংসস্তূপ থেকে উঠে আসতে দেখা যায় আক্রান্তদের। সৌভাগ্যের বিষয়, কারও গুরুতর চোট না লাগায় রক্ষা পান বর-কনে ও অনুষ্ঠানে উপস্থিতরা। ভিডিওটি লক্ষাধিকবার দেখা হয়েছে, কমেন্টে ভরে গেছে। এক নেটিজেন মজা করে লিখেছেন, “আত্মীয়দের পাতালপ্রবেশ হলো!” তবে অনেকেই বাড়ির নির্মাণগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনার সঠিক সময় ও স্থান এখনও অস্পষ্ট।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories