Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

নদীয়ায় ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল

এনবিটিভি, রানাঘাটঃ নদিয়ার রানাঘাট ১নম্বর ব্লকের তারাপুর অঞ্চলে ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল। এই ঘটনাটি আগেও ঘটেছে নদিয়ার কৃষ্নগঞ্জ থানার ভাঙার এলাকায়।

এই বিষয়ে এলাকার ছাত্রী ছাত্রীদের প্রশ্ন করা হলে তারা অভিযোগ করে বলে যে, স্কুল থেকে যে সাইকেল তারা পায় সেই সাইকেলে তাদের মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। এরপর আবার স্কুলে সাইকেল নিয়ে যেতে না যেতে, সাইকেল খারাপ হয়ে যাচ্ছে। ফলে প্রতি মাসে সাইকেলের পিছনে অনেক টাকায় খরচ হয়ে যাচ্ছে। তাহলে কি এই বারং বার খরচ এড়ানোর জন্যই তারা ২০০ টাকার বদলে সাইকেল বিক্রি করে দিচ্ছে? প্রকল্পের সাইকেল বিক্রিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতর শুরু হয়েছে।

বিজেপি’র পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, এই সব প্রকল্পের নামে কোটি কোটি টাকা তছরুপ হচ্ছে। কোনভাবে এই প্রকল্পের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছেনা। সিপিআইএম নেতা হিমাংশু বিশ্বাস একইরকম অভিযোগ করেছেন।

তারাপুর পঞ্চায়েত প্রধান বিপুল মন্ডল বলেন, “বিষয়টি আমাদের জানা ছিলনা তবে যেটুকু জানলাম সেটা খতিয়ে দেখবো আর ঊর্ধ্বতন কর্তপক্ষকে জনাব।

তিনি আরও বলেন, “বিরোধীরা তো বিরোধিতা করবে, যদি তারা রাজ্যের সঙ্গে মিলে কাজ করে তাহলে রাজ্যের আরও উন্নতি হবে।”

এখন দেখার এই ব্যাপারে প্রশাসন কি পদক্ষেপ নেয়। আর আগামী দিনে দরিদ্র্য ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রকল্প কতটা কার্যকরী হয়।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories