Wednesday, October 21, 2026
25 C
Kolkata

এটা মাদ্রাসা বা হজ ভবন না,Covid War Room এর সমস্ত মুসলিম কর্মীকে বিতাড়িত করল কট্টর হিন্দুত্ববাদী তেজস্বী সূর্য

নিউজ ডেস্ক : দেশে হিন্দুত্ববাদী শক্তির অন্যতম প্রধান প্রচারক এবং বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কঙ্গনার পুরুষ সংস্করণ বলে কুখ্যাত বেঙ্গালুরুর বিজেপি এমপি তেজস্বী সূর্য বিভিন্ন রাজ্যে নির্বাচনে তার সাম্প্রদায়িক দলের চরম হারের পর হতাশ হয়ে আবার তার মুসলিম বিদ্বেষের চরম বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। আরব মহিলাদের ব্যাপারে একবার কুরুচিকর মন্তব্য করে থাপ্পড় খেয়ে টুইট ডিলিট করা বিজেপির এই যুব মোর্চার সভাপতি বেঙ্গালুরুর একটি Covid War Room এর সমস্ত মুসলিম কর্মীকে শুধু মাত্র তাদের মুসলিম পরিচিতির কারণে বিতাড়িত করেন। তাদেরকে বলা হয়, এটা কোনো মাদ্রাসা বা হজ্জ ভবন নয় যে এখানে মুসলিমদের নিয়োগ করা হবে।

এই পর্যন্তই ঘটনার শেষ নয়। দক্ষিণ বেঙ্গালুরুর BBMP covid war Room এ মোট ২০৫ জন কর্মীর মধ্যে মাত্রই ১৭ জন মুসলিম ছিল। তাদেরকে বিতাড়িত করে তাদের বিরুদ্ধে বিজেপির আইটি সেল ব্যবহার করে তাদেরকে হত্যাকারী, সন্ত্রাসবাদী ইত্যাদি ভুয়া অপমানজনক তকমা দিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে বলেছেন।

কর্মীদের কেন সরানো হলো সে ব্যাপারে BBMP কমিশনার কোনো জবাব দেননি। তবে এই জঘন্য গেরুয়া উগ্রবাদী এমপি এর একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যাতে দেখা যাচ্ছে তিনি আধিকারিকদের নির্দেশ দিচ্ছেন ওই সব মুসলিম কর্মীদের তাদের মুসলিম পরিচয়ের কারণে যথাশিগ্রই অপসারণ করতে। এমনকি কারা তাদেরকে নিয়োগ করেছে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তার এই নির্লজ্জ আচরণে সোশ্যাল মিডিয়ায় এখন তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। উল্লেখ্য কর্নাটকে করনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সেখানে বিভিন্ন হাসপাতালে বেড এবং অক্সিজেনের সরবরাহে ভারসাম্য বজায় রাখতে ওই Covid War Room গঠন করে সরকার।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories