Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

শীতলকুচি কাণ্ডের জের! কোচবিহারের SP কে সাসপেন্ড করল নবগঠিত মমতা সরকার

নিউজ ডেস্ক : চতুর্থ দফার ভোট চলাকালীন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল ৪ জনের। ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাসপেন্ড করল কোচবিহারের পুলিস সুপার দেবাশিস ধরকে (Debashis Dhar)। একইসঙ্গে ওই ঘটনার তদন্ত করতে চলেছে নবান্ন (Nabanna)। মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার সত্যতা বের করার হুমকী এর আগেই দিয়েছিল।

গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলখুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথে বাহিনীর গুলিতে মৃত্যু হয় সমিউল মিয়াঁ, মণিরুল মিয়াঁ, হামিদুল মিয়াঁ এবং নুর ইসলাম মিয়াঁ নামে ৪ গ্রামবাসীর। কোচবিহারের পুলিস সুপার দেবাশিস ধর বলেছিলেন, প্রায় ৩০০ জন ঘিরে ধরেছিল বাহিনীকে। শূন্যে গুলি চালিয়েও তাদের সংযত করা যায়নি। আগ্নেয়াস্ত্র কেড়ে নিতে চেয়েছিল ভিড়। ফলে, গুলি চালাতে বাধ্য হন জওয়ানরা। তবে এসপি-র দাবি মানতে চাননি তৃণমূল নেত্রী। গোটা ঘটনা অমিত শাহের ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তিনি। এমনকি পরবর্তীতে ঘটনার ভিডিও সামনে আসায় পরিষ্কার হয়ে যায় যে কেন্দ্রীয় বাহিনী লাইনে দাঁড়ানো মুসলিমদের ওপরে গুলি চালিয়ে তাদের হত্যা করে।

ভোটে জয়লাভের পরও মমতা বলেছিলেন,”কোচবিহারের এসপি বিজেপির হয়ে কাজ করছেন। সব দেখে নেব।” ফলে কোচবিহারের দেবাশিস ধরের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে বলে প্রত্যাশা ছিলই। মমতা শপথ নিয়ে নবান্নে ফেরার দিনেই তা ঘটল। সাসপেন্ড করা হল দেবাশিসকে। তাঁর জায়গায় এলেন কে কান্নান। ভোটের সময় তাঁকে সরিয়েই দেবাশিস ধরকে এনেছিল নির্বাচন কমিশন (Election Commission)।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories