Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

‘এইট পাশ, ফিটারের কাজ করা নেতৃত্বের থেকে আর কি আশা করা যায়’ বিজেপি নেতৃত্বকে বেনজীর আক্রমণ করে বিপাকে তথাগত

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর তথাগত রায় একের পর এক টুইট করে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে এই হারের জন্য দোষারোপ করে চলেছেন। টলিউডের তারকাদের বিধানসভা নির্বাচনে প্রার্থী করা প্রসঙ্গে তথাগত রায় বেনজির ভাষায় রাজ্য বিজেপি নেতৃত্ব কে আক্রমণ করে বলেন এইট পাস পর্যন্ত শংসাপত্র থাকা এবং ফিটারের কাজ করা নেতৃত্বের কাছ থেকে এর থেকে বেশী আর কিছু আশা করা যায় না। তথাগত রায়ের এমন সব বিতর্কিত টুইট অস্বস্তি বাড়িয়েছে রাজ্য বিজেপির অন্দরমহলে। বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব আসন্ন বুঝেই তথাগত রায়কে দিল্লিতে তলব করেছে বিজেপি হাইকমান্ড।

ভোটে বিপর্যয়ের পর মঙ্গলবার বিজেপি নেতা তথাগত রায় ট্যুইট করে বলেন, পায়েল, শ্রাবন্তী, তনুশ্রী ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকোবিলাসে গিয়ে সেলফি তুলেছেন এবং হেরে হেরে ভূত হয়েছেন। বর্ষীয়ান বিজেপি নেতার এই বক্তব্যে জবাব দিয়েছেন পায়েল, শ্রাবন্তী, তনুশ্রীরা।

বিজেপি নেতার বক্তব্য, যারা নির্বাচন পরিচালনা করেছিলেন, তিনজন মানুষ তাদের মৌলিক ধারণা ই নেই। তারা কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ, অরবিন্দ। এদের মৌলিক ধারণাই নেই বাঙালির সেন্টিমেন্ট সম্পর্কে। বাঙালি যে নিজের ভাষা সম্পর্কে কতটা স্পর্শকাতর।

তিনি বলেন, আসল ব্যাপারটা হচ্ছে যারা ১৯৮০-র দশক থেকে প্রাণপাত করে বিজেপির জন্য খেটেছে, এবং পার্টিটাকে দাঁড় করিয়েছে, তাদের চরম অপমান করা, সম্পূর্ণ ভাবে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে রাখা, তৃণমূল থেকে হতভাগা বেনোজলকে টেনে এনে, তাদের পিছনে টাকা খরচ করে, তারপর একেবারে আমাদের চোখের সামনে কবর খোঁড়া হল। আজকের যে দল ভয়ঙ্করভাবে পর্যুদস্ত হল, তার মূল দোষটা হচ্ছে দলেরই। তৃণমূল থেকে আগতদের দিয়েই তো পার্টিটা হল। নির্বাচনটা তাদের নিয়েই হল। তাদের টিকিট পাইয়ে দেওয়া হল। রবীন্দ্রনাথ ভট্টাচার্য কয়েকঘণ্টা আগে পার্টিতে এলেন, তাঁকে টিকিট দেওয়া হল।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories