Friday, March 6, 2026
22.2 C
Kolkata

সলমন খানের বাড়িতে নিরাপত্তা ভেঙে দুই দিন পর পর অনাধিকার প্রবেশ, গ্রেফতার ২

বলিউড অভিনেতা সলমন খানের বাড়িতে দুই দিন পর পর অনাধিকার প্রবেশের ঘটনা ঘটেছে। প্রথমে একটি মহিলা এবং পরে এক যুবক সলমনের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অনধিকার প্রবেশের চেষ্টা করেন। পুলিশ ইতিমধ্যে উভয়কে গ্রেফতার করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে।

প্রথম ঘটনাটি ঘটে সোমবার, যখন ইশা ছাবরা নামের এক মহিলা সলমনের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। পরের দিন, মঙ্গলবার, ২৩ বছর বয়সি যুবক জিতেন্দ্র কুমার সিংহ সলমনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন। পুলিশ জানায়, প্রথমে ওই যুবককে সকাল সাড়ে ১০টা নাগাদ দেখা যায়, তবে নিরাপত্তা কর্মীরা তাকে বেরিয়ে যেতে বলেন। কিন্তু যুবকটি রেগে গিয়ে নিজের মোবাইল ফোন ভেঙে ফেলেন। পরে, সন্ধ্যায়, তিনি আবার অ্যাপার্টমেন্টে ঢুকতে চেষ্টা করেন এবং পুলিশ তাকে ধরে ফেলে।

জানা গিয়েছে জিতেন্দ্র সলমনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বলে জানায়। তিনি বলেন, পুলিশ তাকে যেতে দিচ্ছিল না তাই লুকিয়ে সালমান খানের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেছেন। জিতেন্দ্র ছত্তীসগঢ়ের বাসিন্দা এবং তার বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।

সালমান খান এর আগেও গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হুমকি পেয়েছেন, যার ফলে সরকারের তরফে সলমনকে নিরাপত্তা দেওয়া হয়েছে। সলমনের মতো শাহরুখ খান, সেফ আলি খানসহ আরও অনেক তারকা প্রাণনাশের হুমকি পাচ্ছেন, যা মুম্বাইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories