Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

সুইমিং পুলে ২ মিনিট জলের নীচে চেপে ধরে খুন! সাহায্যের জন্য হাত বাড়িয়েও বাঁচল না ১৮ বছরের সোহিল

উত্তরপ্রদেশের সম্ভল জেলায় এক তরুণের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সুইমিং পুলের জলে ডুবিয়ে ১৮ বছরের এক যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

মৃত যুবকের নাম সোহিল। তিনি সম্ভলের নাখাসা থানার অন্তর্গত সালারপুর কালান গ্রামের বাসিন্দা। সোমবার দুপুরে স্থানীয় একটি সুইমিং পুলে স্নান করতে গিয়েছিলেন তিনি। সেই সময়ই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে অভিযোগ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর প্রায় আড়াইটে নাগাদ সোহিল আরও এক যুবকের সঙ্গে পুলে নামেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আচমকাই ওই যুবক সোহিলের মাথা জোর করে জলের নীচে চেপে ধরে। দীর্ঘ সময় ধরে তিনি সোহিলকে উপরে উঠতে দেননি।

ফুটেজে আরও দেখা যায়, প্রাণ বাঁচাতে মরিয়া চেষ্টা করছিল সোহিল। বারবার হাত তুলে সাহায্য চাইছিলো সে। কিন্তু সেই সময় আশপাশে কেউ বিষয়টি খেয়াল করেননি। অভিযুক্ত যুবক চারপাশে তাকাতে তাকাতেই সোহিলকে জলের নীচে চেপে ধরে রাখে।

প্রায় দু’মিনিট পর সে সোহিলকে ছেড়ে দেয়। কিছু সময়ের জন্য সোহিল জলের উপর ভেসে ওঠে এবং পুলের ধারে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আবার জলের তলায় তলিয়ে যায়। এরপর তাঁর দেহ পুলের নীচেই পড়ে থাকে। অভিযুক্ত তখন শান্তভাবে পুল থেকে বেরিয়ে সেখান থেকে চলে যায়।

সুইমিং পুলের মালিক সেলিম জানিয়েছেন, কিছুক্ষণ পরে আর এক ব্যক্তি স্নান করতে নেমে পায়ের সঙ্গে কিছু ঠেকতে অনুভব করেন। এরপরই জলের নীচে সোহিলের দেহ দেখতে পাওয়া যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে সম্ভলের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে বাড়িতে ফিরে পরিবারের সন্দেহ হয়, কারণ সোহিল সাঁতার জানতেন। এরপর তারা পুলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুরো ঘটনা জানতে পারেন বলে দাবি।

মৃতের বাবা রইস অভিযোগ করেছেন, তাঁর ছেলেকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। তিনি জানান, সোহিল সকালে এক যুবকের সঙ্গে সাইকেলে করে পুলে গিয়েছিল এবং তারপরই এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় তারা খবর পায় এবং তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়নি। ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তাকে ধরার চেষ্টা চালাচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories