মুম্বই দলের ক্রিকেটার সরফরাজ খান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, তিনি বেশ কয়েক দিন ধরে তীব্র জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। আজ বান্দ্রা কুরলা কমপ্লেক্সে কর্ণাটকের বিরুদ্ধে মুম্বইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তবে এই ম্যাচে মাঠে নামছেন না সরফরাজ।সরফরাজের বাবা নৌশাদ খান জানিয়েছেন, ছেলের শরীর এখন ভালো নেই। শুধু জ্বর নয়, আরও কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে। পুরোপুরি সেরে উঠতে কিছুটা সময় লাগতে পারে বলেও তিনি জানান। আগের ম্যাচেই সরফরাজ বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি অসুস্থ বোধ করছেন। দিল্লির বিরুদ্ধে খেলায় তাঁকে বেশ দুর্বল দেখিয়েছে এবং কষ্ট করে অল্প কিছু রান করতে পেরেছিলেন। মুম্বই দলের কর্তারা চিন্তায় রয়েছেন। শেষ আটের ম্যাচে সরফরাজ খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে তাঁকে পাওয়া যাবে কি না, সেই অপেক্ষাতেই আছে দল।
Popular Categories


