Friday, March 6, 2026
28.9 C
Kolkata

সউদি আরবে এখন থেকে প্যাকেজিংয়ে আল্লাহর ৯৯ নাম ব্যবহার নিষিদ্ধ করা হলো

সউদি আরবে এখন থেকে বিভিন্ন ধরনের প্যাকেজিং সামগ্রীতে আল্লাহর ৯৯টি নাম লেখা নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শপিং ব্যাগ, পণ্যের প্যাকেটসহ দৈনন্দিন ব্যবহারের নানা সামগ্রী, পণ্যের গায়ে থেকে স্টিকার। সউদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় এই নতুন নির্দেশনা জারি করেছে। মন্ত্রণালয়ের মতে, পবিত্র নামগুলো সাধারণ পণ্যে ব্যবহার হলে সেগুলোর অসম্মান বা অপব্যবহারের ঝুঁকি থাকে। বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল রহমান আল হুসেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ইসলামিক মূল্যবোধ রক্ষা এবং দেশের নিয়মনীতি মেনে চলার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক সময় এসব ব্যাগ বা মোড়ক ব্যবহারের পর ফেলে দেওয়া হয়, যা পবিত্র নামের প্রতি অসম্মানজনক হতে পারে। তাই এমন প্যাকেজিং পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সউদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই নির্দেশনা দেশের সব বাণিজ্যিকদের জানাতে বলা হয়েছে। একই সঙ্গে সব ব্যবসা প্রতিষ্ঠানকে এই নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। তবে সরকারি স্থাপনার ক্ষেত্রে আল্লাহর গুণবাচক নামের মধ্যে শুধু সাতটি নাম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এসব নাম হলো— আস-সালাম, আল-আদল, আল-আওয়াল, আন-নূর, আল-হক, আশ-শাহিদ ও আল-মালিক। এছাড়া নতুন নিয়ম অনুযায়ী, বাদশাহর পূর্বানুমতি ছাড়া সউদি আরবের বাদশাহ, যুবরাজ বা মিত্র দেশের নেতাদের নামে কোনো সরকারি স্থাপনার নামকরণ করা যাবে না। সম্প্রতি সউদি মন্ত্রিসভা ‘সরকারি স্থাপনার নামকরণের নিয়ম ও মানদণ্ড’ শীর্ষক একটি গেজেট অনুমোদন করেছে। এই নিয়ম প্রকাশের ১২০ দিনের মধ্যে কার্যকর হবে এবং দেশের সব সরকারি মালিকানাধীন স্থাপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories